খেলা

ক্রিকেটে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল

  • 11:27 pm - June 13, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার

মেলবোর্ন ১৩ জুন

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতের শারজায় তিন ম্যাচের সিরিজ খেলবে দু’দল। ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হলেও সিরিজটির আনুষ্ঠানিক আয়োজক হবে নেপাল।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে এই ঐতিহাসিক সিরিজকে ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৮ ও ৩০ সেপ্টেম্বর। যা নেপালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবেও কাজ করবে।

সিডব্লিউআই-এর প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং বলেন, ‘এই সিরিজ কেবল কিছু আন্তর্জাতিক ম্যাচ নয়। এটি ক্রিকেটের সম্প্রসারিত বৈশ্বিক অবস্থান এবং যে মূল্যবোধ ক্রিকেট বহন করে- গর্ব, উদ্দেশ্য এবং ঐক্যের শক্তি—তার একটি উদযাপন।

তিনি আরও বলেন, ‘(আইসিসির) একটি পূর্ণ সদস্য দেশ হিসেবে সীমানার বাইরেও ক্রিকেটের উন্নয়নে অবদান রাখা আমাদের দায়িত্ব। নেপালের ক্রিকেট যাত্রার এই গুরুত্বপূর্ণ পর্বে তাদের পাশে দাঁড়ানো শুধুমাত্র ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাটির প্রসার ঘটায় না, বরং আমাদের জাতীয় পতাকা গায়ে দেওয়ার গর্ব ও সম্মানকেও স্মরণ করিয়ে দেয়। নেপালের ইতিহাসের এই মুহূর্তে আমরা তাদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত এবং শারজায় উত্তেজনাপূর্ণ ও প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখার অপেক্ষায় রয়েছি।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল আয়ারল্যান্ডে তিন ম্যাচের সিরিজ খেলছে। বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

অন্যদিকে স্কটল্যান্ডে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে নেপাল। যেখানে অন্য দলগুলো হলো নেদারল্যান্ডস ও স্বাগতিক স্কটল্যান্ড।
দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে এ ফরম্যাটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে রয়েছে, নেপাল রয়েছে ১৮তম স্থানে।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au