খেলা

প্রথমবার বিগব্যাশে খেলতে যাচ্ছেন বাবর আজম

  • 4:38 am - June 14, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

মেলবোর্ন ১৪ জুন

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম এবারই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে যাচ্ছেন। ২০২৫-২৬ মৌসুমের আগে তাকে দলে নিয়েছে সিডনি সিক্সার্স।

ড্রাফটের আগেই একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে তাকে দলে ভিড়িয়েছে দলটি। ৩০ বছর বয়সী বাবর ইতোমধ্যে ৩২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিশ্বজুড়ে বিভিন্ন লিগে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রানসংখ্যা ৪ হাজার ২২৩—যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ।
শীর্ষে আছেন ভারতের রোহিত শর্মা, যিনি বাবরের চেয়ে মাত্র ৮ রান বেশি করেছেন।
সম্প্রতি বাংলাদেশ সিরিজের দলে জায়গা না পাওয়া বাবর সিডনি সিক্সার্সের হয়ে পূর্ণ মৌসুম খেলবেন।

দলে অন্তর্ভুক্তির পর বাবর বলেন, বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ এবং একটি সফল, সম্মানিত ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়া দারুণ রোমাঞ্চকর।
গত মৌসুমে (২০২৪-২৫) সিক্সার্স লিগ টেবিলে দ্বিতীয় হলেও প্লে-অফে টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়—প্রথমে হোবার্ট হারিকেনসের কাছে এবং পরে চিরপ্রতিদ্বন্দ্বী সিডনি থান্ডারের কাছে।

বিগ ব্যাশের নিয়ম অনুযায়ী, প্রতি ফ্র্যাঞ্চাইজি একজন করে বিদেশি খেলোয়াড়কে ড্রাফটের আগে সাইন করতে পারে। অন্য সব দল আগেই সাইন করলেও সিক্সার্স ছিল একমাত্র পুরুষ দল যারা কোনো বিদেশি সাইন করেনি। শেষ পর্যন্ত বাবরকেই বেছে নেয় তারা।

ড্রাফটে থাকা ইংল্যান্ডের জ্যাকব বেটেল (মেলবোর্ন রেনিগেডস) ও ওলি পোপ (অ্যাডিলেড স্ট্রাইকার্স) গত মৌসুমে প্রথমবার বিগ ব্যাশে খেলেছেন, তাদের আগের দলগুলো চাইলে ধরে রাখতে পারবে।

এছাড়া ইংল্যান্ডের স্যাম কারান, লরেন বেল এবং পাকিস্তানের তিন তারকা—শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খান—এই মৌসুমের ড্রাফটে নতুন মুখ।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au