বিশ্ব

আহমেদাবাদের সেই হোস্টেলের ছাদে মিলল বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স

  • 6:52 pm - June 14, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
চিকিৎসকদের হোস্টেলের ছাদে বিধ্বস্ত য়ার ইন্ডিয়ার উড়োজাহাজ।

মেলবোর্ন, ১৪ জুন— ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ব্ল্যাকবক্স।

শুক্রবার (১৩ জুন) শহরের মেঘানিনগর এলাকার একটি চিকিৎসক হোস্টেলের ছাদ থেকে ব্ল্যাকবক্সটি উদ্ধার করে তদন্তকারী দল।

দেশটির অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের সূত্র জানায়, গুজরাট সরকারের ৪০ জন কর্মকর্তার সহায়তায় এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ব্ল্যাকবক্সটি উদ্ধার করে। তদন্তকারীরা আশা করছেন, এটির বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।

উল্লেখ্য, ‘ব্ল্যাকবক্স’ নাম হলেও এর রং উজ্জ্বল কমলা। স্টিল ও টাইটেনিয়াম দিয়ে নির্মিত এই যন্ত্র সাধারণত দুটি অংশে বিভক্ত। ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (DFDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR)। এতে বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিনের কার্যক্রমসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। এমনকি দুর্ঘটনার সময় ককপিটে পাইলট ও এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কথোপকথনও এতে রেকর্ড হয়।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মাথায় শহরের জনবসতিপূর্ণ মেঘানিনগর এলাকায় ভেঙে পড়ে এটি।

বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। প্রশাসনের তথ্যমতে, ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন একজন ব্রিটিশ নাগরিক, বিশ্বাসকুমার রমেশ। এছাড়া দুর্ঘটনায় হোস্টেলের পাঁচজন বাসিন্দাও প্রাণ হারিয়েছেন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৫ জনে। আহত অন্তত ৬০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই শাখার আরও খবর

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন গভির

মেলবোর্ন, ১৫ জুন- মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন,…

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

মেলবোর্ন, ১৫ জুন- শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম,…

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মেলবোর্ন, ১৫ জুন- ব্রাজিলের রিও ডি জেনেইরোতে দুটি হেলিকপ্টারের মধ্য আকাশে সংঘর্ষের ঘটনায় জনপ্রিয় মার্কিন পপ সংগীতশিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যম তারকা অলিভার ট্রি নিহত হয়েছেন। ভয়াবহ…

হায়দ্রাবাদে আটক সাত বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

মেলবোর্ন, ১৫ জুন- ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে…

সিরিয়ায় নিখোঁজ আইএস-সংশ্লিষ্ট নারী-শিশুকে ফেরাতে সেভ দ্য চিলড্রেনের আহ্বান

মেলবোর্ন, ১৫ জুন- সিরিয়ায় আটক থাকা আইএস-সংশ্লিষ্ট এক অস্ট্রেলীয় নারী ও তার প্রতিবন্ধী শিশুকে দেশে ফিরিয়ে আনার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রভাবশালী…

৮০ ঘণ্টা পর সীমান্ত থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মেলবোর্ন, ১৬ জুন- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে টানা প্রায় ৮০ ঘণ্টা ধরে শূন্যরেখায় আটকে থাকা চার শিশু ও চার নারীসহ ১২ জনকে অবশেষে নিজেদের হেফাজতে ফিরিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au