অস্ট্রেলিয়া

বালির পর্যটন দ্বীপে অস্ট্রেলিয়ান নাগরিককে গুলি করে হত্যা

  • 12:43 am - June 15, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
বালির রিসোর্ট দ্বীপের সেই ঘরটি কর্ডন রেখেছে পুলিশ। ছবি: সিএনএন
মেলবোর্ন, ১৫ জুন— ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি ভিলায় একজন অস্ট্রেলিয়ান নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় অপর এক অস্ট্রেলিয়ান আহত হন। এ ঘটনায় দুই অস্ট্রেলিয়ান বন্দুকধারীর সন্ধান করছে কর্তৃপক্ষ।
শনিবার বার্তা সংস্থা এপির বরাতে এ তথ্য জানায় সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মধ্যরাতের ঠিক পরেই বাদুং জেলার মুংগু সমুদ্র সৈকতের কাছে ভিলা কাসা সান্তিস্যায় গুলি চালানোর ঘটনায় মেলবোর্নের বাসিন্দা ৩২ বছর বয়সী জিভান রাদমানোভিচ নিহত হন। বাদুং পুলিশ প্রধান আরিফ বাতুবারা জানিয়েছেন, মেলবোর্নের বাসিন্দা ৩৪ বছর বয়সী দ্বিতীয় ব্যক্তিকে মারধর করা হয়েছে।
“আমরা এখনও উদ্দেশ্য নির্ধারণ করতে পারছি না,” বাতুবারা বলেন, তদন্ত চলছে।
দুই অস্ট্রেলিয়ানকে প্রাদেশিক রাজধানী ডেনপাসারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য মতে, যখন গুলি চালানো হয়, তখন ভিলাটিতে মাত্র তিনটি কক্ষ ছিল, যেখানে মোট পাঁচজন অতিথি থাকতে পারতেন। বাতুবারা বলেন, নিহতের স্ত্রী, আহত ব্যক্তির স্ত্রী এবং আরও একজন বিদেশি পর্যটক সেখানে ছিলেন।
রাদমানোভিচকে একটি বাথরুমে গুলি করা হয়েছিল, যেখানে পুলিশ ১৭টি গুলির খোসা এবং দুটি অক্ষত গুলি খুঁজে পায়।
ভিলার অন্তত তিনজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন যে, মধ্যরাতে দুই বন্দুকধারী, যাদের একজন গাঢ় রঙের হেলমেটসহ কমলা রঙের জ্যাকেট এবং অন্যজন গাঢ় সবুজ রঙের জ্যাকেট, কালো মুখোশ এবং গাঢ় রঙের হেলমেট পরা, একটি স্কুটারে করে ভিলায় এসে পৌঁছান।
রাদমানোভিচের স্ত্রী, ৩০ বছর বয়সী গৌরদিয়াস জাজমিন পুলিশকে জানিয়েছেন যে, তার স্বামীর চিৎকার শুনে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। একাধিক গুলির শব্দ শুনে তিনি কম্বলের নিচে লুকিয়ে পড়েন।
পরে তিনি তার স্বামীর মৃতদেহ এবং আহত অস্ট্রেলিয়ানকে খুঁজে পান, যার স্ত্রীও আক্রমণকারীদের দেখার সাক্ষ্য দিয়েছেন।
বাতুবারা বলেন, কর্তৃপক্ষ বালিতে অবস্থিত অস্ট্রেলিয়ান কনস্যুলেটের সাথে যোগাযোগ করেছে এবং আরও তদন্তের জন্য ময়নাতদন্ত এখনও ভুক্তভোগীর পরিবারের অনুমতির অপেক্ষায় রয়েছে।

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au