খেলা

ক্যাবরেরার পদত্যাগ চান বাফুফের একাংশ

  • 2:26 am - June 15, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার

মেলবোর্ন ১৫ জুন

সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। দেশের মাটিতে এশিয়ান কাপ বাছাইপর্বে ২-১ গোলে হারের পর জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা চলছে সমর্থক মহলে। ফুটবলপ্রেমীদের একাংশ স্প্যানিশ এই কোচের কার্যকারিতা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন।

শনিবার (১৪ জুন) ঢাকার রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কাবরেরাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘আমি কোচ কাবরেরার পদত্যাগ চাই। আমাদের মূল লক্ষ্য—১৮ কোটি মানুষকে হাসাতে পারা, সেই জন্যই এই পরিবর্তন দরকার।

তবে বিষয়টি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাবরেরার ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামী জাতীয় দল কমিটির সভায় সিঙ্গাপুর ম্যাচে দলের দুর্বল পারফরম্যান্সের ব্যাখ্যা চাইতে পারেন কর্মকর্তারা।

উল্লেখ্য, কাবরেরার বর্তমান চুক্তি ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বলবৎ রয়েছে। ফলে তাকে মাঝপথে বাদ দিতে হলে ফেডারেশনকে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হতে পারে। এ কারণে আপাতত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে যাচ্ছে না বাফুফে।

সামগ্রিকভাবে পরিস্থিতি বেশ টালমাটাল। কোচকে ঘিরে বিতর্ক, সমর্থকদের চাপ এবং খেলার ফলাফলের হতাশা—সব মিলিয়ে কাবরেরার দিনগুলো এখন অনেকটাই অনিশ্চয়তার ছায়ায় ঢাকা।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au