খেলা

ওয়ানডে ক্রিকেটের নিয়মে পরিবর্তন আনলো আইসিসি

  • 2:31 am - June 15, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার

মেলবোর্ন ১৫ জুন

পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ও কনকাশন বদলি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনলো আইসিসি। আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির সুপারিশ এবং চিফ এক্সিকিউটিভ কমিটির অনুমোদনের পর এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে।

পরিবর্তিত নিয়ম অনুযায়ী, ওয়ানডেতে এখন থেকে ইনিংসের শুরু থেকে ৩৪ ওভার পর্যন্ত দুই প্রান্ত থেকে দুইটি নতুন বল ব্যবহার করা হবে। তবে ৩৫ ওভার থেকে ইনিংসের শেষ পর্যন্ত (৫০ ওভার) দুই বলের মধ্যে যেকোনো একটি বল বেছে নিয়ে সেটিই দুই প্রান্ত থেকে ব্যবহার করবে বোলিং দল।

আইসিসির ভাষ্য অনুযায়ী, ব্যাট-বলের ভারসাম্য ফেরাতেই এই পরিবর্তন আনা হয়েছে।

যদি কোনো ওয়ানডে ম্যাচ ইনিংস শুরু হওয়ার আগেই ২৫ ওভারে নেমে আসে, তবে সেই ইনিংসে কেবল একটি নতুন বলই ব্যবহার করা হবে।

কনকাশন বদলিতেও নতুন নির্দেশনা

সব ফরম্যাটেই কনকাশন বদলির ক্ষেত্রে এবার পাঁচটি নির্দিষ্ট ভূমিকায় বিকল্প খেলোয়াড়ের নাম ম্যাচ শুরুর আগেই জানাতে হবে ম্যাচ রেফারিকে। এই ভূমিকাগুলো হলো:

১ জন উইকেটকিপার
১ জন ব্যাটার
১ জন পেসার
১ জন স্পিনার
১ জন অলরাউন্ডার

এটি করা হয়েছে যেন আগামভাবে ভূমিকাভিত্তিক বদলি নির্ধারিত থাকে এবং বিতর্ক এড়ানো যায়।

এই বছর জানুয়ারিতে ভারতের শিভম দুবের জায়গায় হর্ষিত রানাকে কনকাশন বদলি হিসেবে নামানো নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। কারণ দুবে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার, আর হর্ষিত মূলত পেসার। নতুন নিয়মে এমন পরিস্থিতি এড়ানো যাবে বলে আশা করা হচ্ছে।

তবে, যদি কোনো বদলি খেলোয়াড়ও চোট পেয়ে কনকাশনের শিকার হন, তখন নিয়ম অনুযায়ী ‘লাইক ফর লাইক’ ভিত্তিতে পাঁচজনের বাইরে থেকেও একজনকে অনুমতি দিতে পারবেন ম্যাচ রেফারি।

বাউন্ডারির বাইরে ‘বানি হপ’ দিয়ে ক্যাচ ধরায় নিষেধাজ্ঞা

এমসিসি’র আপডেট অনুযায়ী, ফিল্ডারদের ‘বানি হপ’ করে অর্থাৎ বাউন্ডারির বাইরে লাফিয়ে গিয়ে ক্যাচ ধরা এখন থেকে বৈধ হবে না। এই নিয়মটি সব ফরম্যাটেই প্রযোজ্য হবে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au