খেলা

জ্বরের কারণে গল টেস্টে থাকছেন কি মিরাজ?

  • 2:00 am - June 16, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার

মেলবোর্ন ১৬ জুন

মেহেদী হাসান মিরাজ জ্বরে আক্রান্ত হয়ে গলে প্রথম অনুশীলনে অংশ নিতে পারেননি। আগামীকাল শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে গলে এই অনুশীলন ছিল সফরকারী দলের প্রস্তুতির প্রথম সুযোগ।

তবে, বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন,
একজনের সমস্যা আরেকজনের জন্য সুযোগ।

গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে হোটেলবন্দী থাকা বাংলাদেশ দল প্রথমবারের মতো মাঠে নামল অনুশীলনের জন্য।

নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রের সূচনায় এই সিরিজ গুরুত্বপূর্ণ, আর সেই প্রেক্ষাপটে সাম্প্রতিক টেস্ট ফর্মের কারণে মিরাজকে ঘিরে রয়েছে বাড়তি প্রত্যাশা।
তবে সিমন্স বলছেন, মিরাজকে নিয়ে দলে এখনো দুশ্চিন্তার কিছু নেই।
সকালের সর্বশেষ খবরে জানানো হয়েছে, সে আগের চেয়ে অনেকটা ভালো।

আশা করছি, আজ সে অনুশীলন করতে পারবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে,” বলেন সিমন্স।
মিরাজ না খেললে কী হবে—এমন প্রশ্নে সিমন্স বললেন,
হ্যাঁ, কিছুটা দুশ্চিন্তা তো আছেই। কিন্তু একজনের সমস্যা, অন্য কারও জন্য সুযোগ। সবাই চায় সে ভালো হয়ে উঠুক। তবে তারা এটাও জানে, যদি সে খেলতে না পারে, তবে অন্য কাউকে সামনে আসতেই হবে।

গল টেস্টে ২০১৩ সালে ডাবল সেঞ্চুরি করে চমক দেখিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার তাকে ঘিরেও বাড়তি কৌতূহল। তবে সিমন্সের দৃষ্টিতে মুশফিক যেন শুধু উপভোগ করেন তার খেলা।

সিমন্সের ভাষায়,

“তার (মুশফিকের) কাছে আমার প্রত্যাশা হলো, সে যেন নিজের খেলা উপভোগ করে। আমি তার সেই ইনিংসটা দেখেছি, যেখানে সে সত্যি উপভোগ করছিল। আমি শুধু চাই, এবারও সে উপভোগ করুক। বাড়তি কোনো প্রত্যাশা নেই, সে যেন নিজের মতো খেলতে পারে। ”

সম্প্রতি একদিনের দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসানকে দায়িত্ব দেওয়ায় অনেকেই বিস্মিত। তবে এতে নাজমুল হোসেন শান্তর ওপর প্রভাব পড়বে না বলেই মনে করেন কোচ।

তিনি বলেন,আমি মনে করি না, এতে তার (শান্তর) কোনো সমস্যা হবে। সে যখন খেলতে নামে, তখন শুধুই খেলাটায় মনোযোগ দেয়। বাকি সিদ্ধান্তগুলো আমাদের ওপর ছেড়ে দেয়। এসব নিয়ে তার মনে কোনো প্রভাব পড়বে না।

গলের পিচ প্রসঙ্গে সিমন্স জানান, টার্ন থাকাটাই স্বাভাবিক। তবে ঠিক কতটা টার্ন হবে, তা আরও একটি রোলিংয়ের পর বোঝা যাবে। তবে দল কেমন হবে, সেই বিষয়ে মুখ খুলেননি তিনি। যদিও শান্ত ওপেন করবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। সিমন্স বলেন, উইকেটটা দেখতে ভালো লাগছে। আগামীকাল আবার রোলিং ও কাট হবে, তারপর বুঝতে পারব আসলে কী আছে। এখানে সাধারণত টার্ন থাকে—প্রশ্নটা হলো, কতটা টার্ন হবে।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au