খেলা

জাতীয় দল গঠনে দেশের নারী ফুটবলারদের উপর আস্থা রাখতে চায় বাফুফে

  • 2:09 am - June 16, 2025
  • পঠিত হয়েছে:৬১ বার

মেলবোর্ন ১৬ জুন

দেশের ফুটবলে এখন বইছে জাগরণের হাওয়া। সম্প্রতি জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি এই জাগরণে বড় ভূমিকা রেখেছে।

হামজা চৌধুরী, সামিত সোম, ফাহমেদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলাররা দলে আসায় ফুটবলে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। বর্তমানে ছেলেদের ফুটবল নিয়ে আলোচনা বেশি হলেও, দেশের ফুটবল সাফল্যের বড় বিজ্ঞাপন ছিল মেয়েদের দল।

টানা দুটি সাফ শিরোপা জিতে সাবিনা-ঋতুপর্ণারা দেশের ফুটবলে প্রাণ ফিরিয়ে এনেছিলেন। তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তারা।

পুরুষ দলের মতো নারী দলেও প্রবাসী ফুটবলার নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ইতিবাচক মনোভাব রাখলেও তিনি চান দেশেই ভালো ফুটবলার তৈরি হোক।

তিনি বলেন, ‘প্রবাসী ফুটবলাররা দলের জন্য সাময়িক সাফল্যের টোটকা হতে পারে। তবে দেশের মাটিতে ফুটবলার তৈরি করতে পারলে সেই সাফল্য হয় দীর্ঘস্থায়ী। টানা দুটি সাফ জিতে এর প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। এখন আমাদের লক্ষ্য আরও একধাপ ওপরে ওঠা। দক্ষিণ এশিয়া নয়, এবার পুরো এশিয়ায় নিজেদের প্রমাণ করার সময় এসেছে।

প্রবাসী নারী ফুটবলারদের বিষয়ে কিরণ জানান, ‘এই বিষয়ে আলোচনা হচ্ছে। একজন নারী ফুটবলারকে নিয়ে একবার আলোচনা হয়েছিলও। তবে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু জটিলতা থাকায় বিষয়টি এখনো এগোয়নি। জামাল ভূঁইয়া সেই ফুটবলারের ব্যাপারে বলেছিলেন।

তিনি আরও বলেন, ‘প্রবাসী ফুটবলারদের দলে নেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। তারাও বাংলাদেশি। তবে আমি বিশ্বাস করি, যারা দেশেই আছে, তাদের মধ্য থেকেই ভালো ফুটবলার তৈরি করে যদি পরের ধাপে নিয়ে যেতে পারি, তাহলে তা আমাদের জন্য দীর্ঘমেয়াদে উপকার বয়ে আনবে।

বর্তমানে দক্ষিণ এশিয়ার ফুটবলে আধিপত্য করে খেলছে বাংলাদেশের নারী দল। বয়সভিত্তিক প্রতিটি টুর্নামেন্টেই শিরোপা নিজেদের দখলে রেখেছে তারা। আগামী মাসে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। যদিও শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত।

এ বিষয়ে কিরণ বলেন, ‘দক্ষিণ এশিয়ায় আমরা প্রতিটি বয়সভিত্তিক টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হই। ব্যক্তিগতভাবে আমি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে এবং লড়াই করে জিততে পছন্দ করি। এতে আত্মবিশ্বাস যেমন বাড়ে, তেমনি বোঝা যায় দলটি আসলে কোন অবস্থানে আছে। ভারত শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেছে, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বাকি দলগুলোর সঙ্গে আমরা খেলব। তবে আমরা ভারতকে মাঠে রেখেই চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম।

তিনি আরও যোগ করেন, ‘আমি চাই না দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় পেয়ে ট্রফি জিততে। আমি চাই শক্ত প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে জয়ী হতে। তাতেই আসল আনন্দ। ভারত না এলেও আমি বিশ্বাস করি প্রতিযোগিতামূলক ম্যাচ হবে। নেপাল, শ্রীলঙ্কা, ভুটান আছে। তারা ভালো দল। আমরা মাঠে নামব জয়ের জন্য এবং ইন শা আল্লাহ শিরোপা নিয়েই মাঠ ছাড়ব।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au