বিশ্ব

তেহরানে তেল ডিপোতে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১০

  • 7:26 am - June 16, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার
ইসরায়েলি হামলায় ইরানের শাহরান তেল ডিপো জ্বলছে। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৬ জুন— তেহরানের একটি গুরুত্বপূর্ণ তেল ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার ফলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানীর বিস্তীর্ণ এলাকায়। তেহরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, শহারান তেল ডিপো ইসরায়েলি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের হাইফা ও তেল আবিবের আশপাশে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইরানি গণমাধ্যমের দাবি, গত দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে ২০ জন শিশু।

এই পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার ষষ্ঠ রাউন্ড বাতিল করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “ইসরায়েলের অব্যাহত হামলার প্রেক্ষাপটে আলোচনার কোনো যৌক্তিকতা নেই।”

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল যদি হামলা বন্ধ না করে, তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “এই ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই।”

তিনি আরও বলেন , “ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি সহজেই সম্ভব।”

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে রবিবার পারমাণবিক আলোচনা শুরুর কথা থাকলেও, মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, আলোচনাটি বাতিল করা হয়েছে।

এই শাখার আরও খবর

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au