বিশ্ব

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ

  • 7:16 am - June 17, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ

ডেস্ক রিপোর্ট- ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ। সোমবার (১৬ জুন) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউএসএস নিমিৎজ সম্প্রতি দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযান শেষ করেছে। প্রাথমিকভাবে যুদ্ধজাহাজটির চলতি সপ্তাহের শেষ দিকে ভিয়েতনামের দানাং বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে “জরুরি অপারেশনাল প্রয়োজনীয়তা”-র কারণে সেই সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে হ্যানয়ের মার্কিন দূতাবাস।

সফর বাতিলের পর জাহাজ ট্র্যাকিং তথ্য নিশ্চিত করেছে, নিমিৎজ এখন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তার গন্তব্য মধ্যপ্রাচ্য।

এছাড়া আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্তত ৩০টির বেশি বিমান পুনঃজ্বালানিবাহী ট্যাঙ্কার আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে রওনা দিয়েছে। এই মোতায়েন ইসরায়েল-ইরানের সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান পরিবর্তনের অংশ বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে একযোগে বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। অপরদিকে, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসরায়েলের হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে মোতায়েনের এই উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।

এই শাখার আরও খবর

চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র…

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেলবোর্ন, ১৫ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ও…

মা-মেয়েকে হত্যার কারণ জানালো ঘাতক

মেলবোর্ন, ১৫ জুন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মাত্র এক লাখ ১৭ হাজার টাকার ঋণের দলিল (স্ট্যাম্প) হাতিয়ে…

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন গভির

মেলবোর্ন, ১৫ জুন- মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন,…

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

মেলবোর্ন, ১৫ জুন- শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম,…

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মেলবোর্ন, ১৫ জুন- ব্রাজিলের রিও ডি জেনেইরোতে দুটি হেলিকপ্টারের মধ্য আকাশে সংঘর্ষের ঘটনায় জনপ্রিয় মার্কিন পপ সংগীতশিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যম তারকা অলিভার ট্রি নিহত হয়েছেন। ভয়াবহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au