সর্বশেষ

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন

  • 6:13 pm - June 19, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার

মেলবোর্ন ১৯ জুন

বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন আবারও জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। এবারের ড্রাফটে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স দলে নিয়েছে তাকে। যা রিশাদের জন্য বড় এক মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ হয়ে এলো।

অবশ্য গত মৌসুমেও হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে নিয়েছিল। কিন্তু তখন বিপিএল চলায় ও কিছু লজিস্টিক জটিলতায় শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। তবে এবার সেই জটিলতা না হওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া এবার রিশাদ নিজেও প্রস্তুত অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজের ঘূর্ণি জাদু দেখাতে।

২১ বছর বয়সী রিশাদ ইতোমধ্যেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। বিশেষ করে তার লেগ-ব্রেক ও গুগলি স্পিন বৈচিত্র্য দিয়ে। আন্তর্জাতিক মঞ্চে সুযোগ সীমিত হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার সম্ভাবনা নিয়ে আশাবাদী অনেকেই।

শুধু রিশাদই নন, বাংলাদেশের আরও ১০ জন ক্রিকেটার বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন— মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।

তবে শেষ পর্যন্ত কাদেরকে দলে ভেড়াবে বিগ ব্যাশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তা নির্ভর করছে ক্রিকেটারদের ফর্ম, পারফরম্যান্স এবং বিদেশি খেলোয়াড়দের কোটার ওপর।

প্রতিবার বাংলাদেশি ক্রিকেটাররা নাম দিলেও এখন পর্যন্ত শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন। তিনি দু’টি মৌসুমে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে প্রতিনিধিত্ব করেন। তাই সাকিবের পর এবার রিশাদ হতে পারেন দ্বিতীয় বাংলাদেশি, যিনি বিগ ব্যাশের মূল মঞ্চে খেলার অভিজ্ঞতা পাবেন।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au