সর্বশেষ

বিগ ব্যাশ মাতাবেন পাকিস্তানের ৬ ক্রিকেটার

  • 6:48 pm - June 19, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার

মেলবোর্ন ১৯ জুন

২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশ লিগের (বিবিএল) বিদেশি ক্রিকেটারদের ড্রাফট থেকে দল পেয়েছেন পাকিস্তানের ছয় ক্রিকেটার। প্রথমবার পুরো মৌসুম খেলার জন্য নাম লেখানো শাহীন শাহ আফ্রিদিকে প্রথম রাউন্ডে দলে নিয়েছে ব্রিসবেন হিট।

বাঁহাতি এই পেসারকে দলে নিতে আগ্রহী ছিল প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। ব্রিসবেন হিট স্পেন্সার জনসন, মাইকেল নেসার ও জেভিয়ার বার্টলেটের সঙ্গে পাকিস্তানের এই পেসারকে দলে ভিড়িয়েছে। বাবর আজমের সঙ্গে আগেই চুক্তি করেছে সিডনি সিক্সার্স।

হারিস রউফকে দলে রেখে দিয়েছে মেলবোর্ন স্টারস। অ্যাডিলেড স্ট্রাইকার্স দ্বিতীয় পিকে তাকে নিতে চাইলেও স্টার্স রিটেনশন রাইট ব্যবহার করে রউফকে দলে রাখে। দ্বিতীয় রাউন্ডে সিডনি থান্ডার দলে নেয় শাদাব খানকে।

এটি শাদাবের চতুর্থ বিবিএল দল হতে যাচ্ছে। এর আগে তিনি খেলেছেন ব্রিসবেন হিট, সিডনি সিক্সার্স ও হোবার্ট হারিকেন্সের হয়ে। তৃতীয় রাউন্ডে অ্যাডিলেড স্ট্রাইকার্স দলে নিয়েছে ইংল্যান্ডের পেসার লুক উডকে।

চতুর্থ রাউন্ডে মোহাম্মদ রিজওয়ানকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। আগেই তারা কিউই কিপার টিম সাইফার্টকে প্রি-সাইনিং হিসেবে নিয়েছিল, তবু রিজওয়ানের ব্যাটিং সামর্থ্য বিবেচনায় তাকে নেয়া হয়েছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ ছাড়া সিডনি সিক্সার্স সপ্তম রাউন্ডে স্যাম কারানকে এবং সিডনি থান্ডার অষ্টম রাউন্ডে রিটেইন করে লকি ফার্গুসনকে। পার্থ স্কর্চার্স ও হোবার্ট হারিকেনস প্রথম রাউন্ডেই প্রি-সাইনিং হিসেবে ঘোষণা করে ফিন অ্যালেন ও ক্রিস জর্ডানকে।

রেনেগেডস দ্বিতীয় রাউন্ডে একাদশতম রাউন্ডে নেয় যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার হাসান খানকে, যিনি গত মৌসুমেও তাদের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au