বিশ্ব

এবার খামেনিকে হত্যার প্রকাশ্য হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

  • 11:40 pm - June 19, 2025
  • পঠিত হয়েছে:১৬১ বার
সংঘাত চলাকালীন আয়াতুল্লাহ খামেনীকে হত্যার হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ (ডানে ইনসেটে)।

মেলবোর্ন, ১৯ জুন— ইরানের সর্বোচ্চ ধমীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে বলে প্রকাশ্য হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হলেন ‘আধুনিক হিটলার’ এবং ‘তিনি আর বেচে থাকতে পারবেন না’।

বৃহস্পতিবার (১৯ জুন) বীরসেবার সোরোকা হাসপাতাল পরিদর্শন করেন কাৎজ, যেটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিদর্শন শেষে তেল আবিবের কাছে হলোনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান, তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোতে হামলা চালানোর নির্দেশ দেন। আইডিএফের যুদ্ধ লক্ষ্য অনুসারে, নিঃসন্দেহে এই ব্যক্তির অস্তিত্ব থাকা উচিত নয়।’

ইসরায়েল কাৎজ আরও বলেন, ‘খামেনির মতো একজন স্বৈরশাসক, যিনি ইরানের মতো একটি দেশের নেতৃত্ব দেন এবং ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসকে তার লক্ষ্য বলে মনে করেন, তার এই ভয়াবহ লক্ষ্যকে অব্যাহত রাখতে বা বাস্তবায়িত হতে দেওয়া যাবে না।’

খামেনিকে নির্মূল করা যুদ্ধের লক্ষ্যের মধ্যে পড়ে কিনা জানতে চাইলে কাৎজ বলেন, ‘যুদ্ধের উদ্দেশ্য হল পারমাণবিক হুমকি দূর করা, ধ্বংসের উৎস নির্মূল করা এবং ক্ষেপণাস্ত্র হুমকিকে নিরপেক্ষ করা। এই কাঠামোর মধ্যেই আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা জানে সমস্ত লক্ষ্য অর্জনের জন্য প্রশ্নাতীতভাবে এই ব্যক্তির আর অস্তিত্ব থাকা উচিত নয়।’

এরআগে মার্কিন কর্মকর্তারা এই সপ্তাহে বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছিলেন। ট্রাম্প পরে বলেছিলেন, তারা জানেন আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন। তবে আপাতত তারা খামেনিকে হত্যার চেষ্টা চালাবেন না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

এই শাখার আরও খবর

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au