বিশ্ব

ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন কোনো প্রমাণ নেই: রাফায়েল গ্রোসি

  • 6:17 pm - June 20, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২০ জুন— ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সক্রিয়ভাবে কাজ করছে— এমন কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

বৃহস্পতিবার (১৯ জুন) আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা ইরানে এমন কোনো উপাদান পাইনি যা ইঙ্গিত দেয় যে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একটি সক্রিয় ও সংগঠিত পরিকল্পনা রয়েছে।”

তিনি আরো বলেন, “আমরা এমন কিছু দেখিনি যাতে আমাদের পরিদর্শকরা নিশ্চিতভাবে বলতে পারেন যে, ইরানে কোথাও পারমাণবিক অস্ত্র তৈরি বা উৎপাদন করা হচ্ছে।”

তবে মাত্র এক সপ্তাহ আগে আইএইএর বোর্ড অব গভর্নরস ইরানকে আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা চুক্তির প্রতি ‘অননুগত’ হিসেবে ঘোষণা দেয়। বোর্ড জানায়, ইরান ‘অনেকবার ব্যর্থ হয়েছে’ গোপন পারমাণবিক উপাদান ও কার্যক্রম বিষয়ে ‘সম্পূর্ণ ও সময়মতো সহযোগিতা’ করতে।

বিশেষ করে, ইরানের কয়েকটি ঘোষণাবিহীন স্থানে ইউরেনিয়ামের উপস্থিতি পাওয়া গেলেও দেশটি তার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বলে অভিযোগ করেছে সংস্থাটি। এতে ইরানের কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরো বেড়েছে।

এদিকে, ইসরায়েল-ইরানের মধ্যকার সংঘাত সপ্তম দিনে পৌঁছেছে এবং উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে।

ইসরায়েল বলছে, ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় তাদের হামলা চালানোটা খুবই জরুরি ছিল এবং সে হামলাগুলো তারা সফলভাবে চালিয়েছে।

ইসরায়েল সরকার বলছে, এই হামলা ‘প্রতিরোধমূলক’ ছিল; এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক বোমা তৈরির এক আসন্ন ও অনিবার্য হুমকি মোকাবিলা করা। কিন্তু এই দাবি সমর্থন করার মতো কোনো প্রমাণ তারা দিতে পারেনি। বরং ইসরায়েলের হামলা অত্যন্ত পরিকল্পিত ও দীর্ঘদিন ধরে প্রস্তুত করা হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au