চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী
কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না। বেসামরিক কাজের জন্য এসব কার্যক্রম চালিয়ে যাওয়া ইরানের অধিকার—এমনটি উল্লেখ করে তিনি জানান, এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
শনিবার (২১ জুন) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন তিনি। ইরানি বার্তাসংস্থা ইরনা নিউজ এ তথ্য জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, “আমরা পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক কাজে ব্যবহার করি, এ বিষয়ে গ্যারান্টি দিতে প্রস্তুত। তবে যুদ্ধের হুমকি দিয়ে আমাদের বৈধ অধিকার থামানো যাবে না।” তিনি আরও হুঁশিয়ার করে বলেন, “ইসরায়েলি হামলার জবাব আগের চেয়ে আরও বিধ্বংসী হবে।”
বিশ্লেষকদের মতে, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে এই বার্তা ইঙ্গিত দিচ্ছে, পারমাণবিক ইস্যুতে তেহরান তাদের অবস্থানে অনড় থাকবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au