খেলা

লিডস টেস্টে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে ভারত

  • 7:58 am - June 22, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার

মেলবোর্ন ২২ জুন

হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান তুলেছে ইংল্যান্ড। সেঞ্চুরি পূর্ণ করে দিন কাটিয়ে দিয়েছেন অলি পোপ। ক্রিজে তার সঙ্গী হ্যারি ব্রুক ১২ বল খেললেও এখনও রানের খাতা খুলতে পারেননি।

জাসপ্রিত বুমরাহ ১৩ ওভারে ৪৮ রান দিয়ে একাই ইংল্যান্ডের ৩টি উইকেট শিকার করেছেন।

এদিন লাঞ্চের পর ভারত অলআউট হলে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। বুমরাহ’র প্রথম ওভারের শেষ বলেই বিদায় নেন ক্রাওলি। দুর্দান্ত বলটা ক্রাওলির (৪) ব্যাটের কানায় চুমু খেয়ে প্রথম স্লিপে করুণ নায়ারের হাতে জমা পড়ে।

তবে, আরেক ওপেনার ডাকেটের সঙ্গে ওয়ান ডাউনে নামা পোপ দারুণ এক জুটি গড়ে তোলেন। এই জুটিতে ১২২ রান যোগ করে ইংলিশরা। ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভেঙে ভারতকে স্বস্তি দেন বুমরাহই। ৯৪ বলে ৬২ রান করা ডাকেটের মিডল স্টাম্প গুড়িয়ে দেন এই ডানহাতি।

তৃতীয় উইকেট জুটিতে জো রুটের সঙ্গে আরও একটি জুটি গড়েন পোপ। এই জুটিতে যোগ হয় ৮০ রান। দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন এই ২৭ বছর বয়সী ব্যাটার। শেষ বেলায় ভারতকে আরও একবার স্বস্তি এনে দিয়েছেন বুমরাহই, ফিরিয়েছেন বিপজ্জ্বনক হয়ে উঠতে থাকা রুটকে। ৫৮ বলে ২৮ রান করে নায়ারের হাতে ক্যাচ দেন রুট।

পোপ ১৩১ বলে ১৩ চারে ঠিক ১০০ রানে অপরাজিত আছেন। আগামীকাল ব্রুককে নিয়ে আবার ব্যাটিংয়ে নামবেন তিনি।

এর আগে ৩ উইকেটে ৩৫৯ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে ভারত। আগের দিন ১২৭ রান করা শুভমান গিল ও ৬৫ রান করা রিশভ পন্তের জুটি আজ আরও ৭১ রান যোগ করেন। চা বিরতির আগে ৪০০ রান পূর্ণ করে ভারত। চা বিরতির ঠিক পরপরই সেঞ্চুরি পূর্ণ করেন পন্ত।

গিলকে আউট করে ২০৯ রানের এই জুটি ভাঙেন শোয়াইব বশির। ২২৭ বলে ১৯ চার ও ১ ছক্কায় ১৪৭ রান করেন ভারতের নতুন অধিনায়ক। অধিনায়কের বিদায়ের পর ভারতের ইনিংসে মড়ক লাগে। দীর্ঘদিন পর দলে ফেরা করুণ নায়ার ডাক মারেন। সেঞ্চুরিয়ান পন্ত ১৭৮ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১৩৪ রান করে টাংয়ের শিকারে পরিণত হন। ভারতের শেষ ছয় ব্যাটারের মধ্যে শুধু রবীন্দ্র জাদেজাই (১১) দুই অঙ্কের রান পেয়েছেন। ৪০ রান তুলতেই শেষ ৭ উইকেট হারিয়েছে ভারত।

শেষ পর্যন্ত ৪৭১ রানে থামে ভারতের ইনিংস। ব্যাটার সেঞ্চুরি হাঁকানোর পর এটাই কোনো দলের সর্বনিম্ন টেস্ট ইনিংস।

জশ টাং ও বেন স্টোকস ৪টি করে উইকেট শিকার করেন। ব্রেয়ডন কার্স ও শোয়াইব বশির বাকি ২ উইকেট ভাগাভাগি করেন।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au