বিশ্ব

ট্রাম্প শুধু ইরানই নয়, আমেরিকার জনগণের সঙ্গেও ‘প্রতারণা’ করেছেন: আব্বাস আরাঘচি

  • 4:21 am - June 23, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার

মেলবোর্ন, ২৩ জুন-ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক টেলিভিশন ভাষণে বলেছেন, এই হামলার মাধ্যমে ট্রাম্প শুধু ইরানই নয়, বরং আমেরিকার জনগণের সাথেও ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

তিনি বলেন, “ট্রাম্প যখন প্রেসিডেন্ট হন, তখন বলেছিলেন তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়ানো বন্ধ করবেন। কিন্তু এখন তিনি তা না করে উল্টো আমাদের সঙ্গে কূটনীতির নামে প্রতারণা করেছেন এবং আমেরিকার জনগণকেও ঠকিয়েছেন।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “তিনি এমন একজন যুদ্ধাপরাধীর নির্দেশে কাজ করছেন, যিনি বহুদিন ধরে আমেরিকার মানুষ ও তাদের অর্থ ব্যবহার করে ইসরায়েলের স্বার্থে কাজ করে যাচ্ছে”। সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au