লিড নিউজ

ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন চেষ্টার ইঙ্গিত ট্রাম্পের 

  • 4:44 pm - June 23, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ওয়াশিংটনের হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৩ জুন- প্রথমবারের মতো ইরানের শাসন কাঠামো পরিবর্তন চেষ্টার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সম্ভবত ‘শাসক পরিবর্তন’ শব্দটা ব্যবহার রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু ইরান যদি তাদের দেশকে আবার মহান করতে না পারে, তাহলে শাসকের পরিবর্তন কেন নয়?? মিগা।”

ট্রাম্প ‘মিগা’ শব্দটি ব্যবহার করেছেন, তার প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইনে ব্যবহার করা শ্লোগান ‘মাগা’ থেকে।

মাগা’র অর্থ হলো মেইক আমেরিকা গ্রেট এগেইন। তার সঙ্গে মিল রেখে মিগা- যার অর্থ মেইক ইরান গ্রেট এগেইন।

এখন পর্যন্ত ট্রাম্পের এই পোস্টের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন সময় এই কথাটি বললেন- যখন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে। এই নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে।

মধ্যপ্রাচ্যের বেশকয়েকটি দেশের দূতাবাস থেকে জরুরি প্রয়োজন নয় এমন মার্কিনিদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকির কারণে কাতারে থাকা মার্কিন ঘাঁটি থেকেও সেনা সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে সবসময়ই ট্রাম্প ও তার নেতৃত্বাধীন প্রশাসন সবসময় বলে এসেছে- ইরানের শাসন কাঠামোতে কোনো পরিবর্তন আনা তাদের উদ্দেশ্য নয়। যুক্তরাষ্ট্র কেবল ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দিতে চায়।

যদিও যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল খোলাখুলি ভাবেই ইরানের শাসন কাঠামোর পরিবর্তন চেয়ে আসছে। তেল আবিবের বিরুদ্ধে ইরানে সরকার বিরোধী বিক্ষোভে ইন্ধন দেওয়ারও অভিযোগ রয়েছে।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ১৩ জুন ইরানে হামলা শুরুর পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা চেষ্টাও করেছে ইসরায়েল।

এমন পরিস্থিতিতে শাসন কাঠামোর ধারাবাহিকতা টিকিয়ে রাখতে নিজের উত্তরসূরিকে মনোনিত করেছেন খামেনি।

এই শাখার আরও খবর

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au