অস্ট্রেলিয়া

ইরানে মার্কিন হামলাকে সমর্থন অস্ট্রেলিয়ার, জানালেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি

  • 10:21 pm - June 23, 2025
  • পঠিত হয়েছে:২৮ বার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবিঃ সংগৃহীত

সংক্ষেপে:
🔺 যুক্তরাষ্ট্রের ইরান হামলাকে অস্ট্রেলিয়া সমর্থন জানাচ্ছে 
🔺 আলবানিজি বলছেন—ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না
🔺 পেনি ওয়াং জানালেন, আটকে পড়া নাগরিকদের সহযোগিতায় সরকার মাঠে কাজ করছে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি বলেন,

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না—এই অবস্থানে আমরা বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একমত। তাই এই হামলার লক্ষ্য ছিল নির্দিষ্টভাবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করা। আমরা এর প্রতি সমর্থন জানাই।”

আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আলবানিজি বলেন, “আমরা উত্তেজনা বাড়াতে চাই না বা পূর্ণাঙ্গ যুদ্ধ চাই না। সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত।”

তিনি বলেন, “ইরান কখনোই আলোচনার টেবিলে বসেনি এবং তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা বারবার লঙ্ঘন করেছে। তাই আমরা আহ্বান জানাই—ইরান যেন এমন কোনও পদক্ষেপ না নেয়, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।”

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ হয়নি
ইরানে মার্কিন হামলার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমার এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কথা হয়নি।”

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং -এর প্রতিক্রিয়া
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানান, সরকার ইরান ও ইসরায়েলে আটকে পড়া অস্ট্রেলিয়ান নাগরিকদের সহযোগিতায় কাজ করছে। এরই অংশ হিসেবে আজারবাইজান সীমান্তে সহায়তা দল মোতায়েন করা হয়েছে।

আজ সকালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে পেনি ওয়াং বলেন, “আমরা জানি, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে—ইরান সামরিক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। তাই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের এই হামলা একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। আমরা এই পদক্ষেপকে সমর্থন করি।”

তিনি আরও বলেন, “সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেসব অস্ট্রেলিয়ান নাগরিক এই অঞ্চল থেকে বের হতে চান, তাদের নিরাপদে সহায়তা প্রদান করা হচ্ছে।”

ইরানে মার্কিন হামলার পর অস্ট্রেলিয়ানদের জন্য জরুরি সতর্কতা: ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা

বিস্তারিত

এই শাখার আরও খবর

পদ্মায় টহলরত পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

মেলবোর্ন, ২২ এপ্রিল- পদ্মা নদীতে টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনায় পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত…

সবচেয়ে দয়ালু মানুষরাই কেন একা থাকেন, কি বলছে গবেষণা

মেলবোর্ন, ২২ এপ্রিল- মনোবিজ্ঞানের সাম্প্রতিক গবেষণাগুলো একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরছে। সবচেয়ে দয়ালু ও সহানুভূতিশীল মানুষরাই সবসময় ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে থাকেন না। তারা অন্যদের জন্য…

যুক্তরাষ্ট্রের এনএসএইচএসএস’র অ্যাম্বাসেডর হলেন মৌমিতা আচার্য

মেলবোর্ন, ২২ এপ্রিল- যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিষয়ক সংগঠন ন্যাশনাল সোসাইটি অব হাই স্কুল স্কলারস (এনএসএইচএসএস)-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্কের কুইন্সের হিলক্রেস্ট হাই স্কুলের…

জনপ্রিয়তা কমছে আলবানিজের, ভোটের লড়াইয়ে উঠে আসছে ওয়ান নেশন

মেলবোর্ন, ২২ এপ্রিল- অস্ট্রেলিয়ার সাম্প্রতিক জনমত জরিপে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। স্কাই নিউজ পালস এবং ইউগভের যৌথভাবে পরিচালিত সর্বশেষ জরিপে দেখা…

লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙচুরের ঘটনায় দুই ইসরায়েলি সেনার কারাদণ্ড

মেলবোর্ন, ২২ এপ্রিল- দক্ষিণ লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙা এবং সেই ঘটনার ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী দুই সেনার বিরুদ্ধে শাস্তিমূলক…

সারাদেশে বাড়ছে খুনের মতো গুরুতর অপরাধ

মেলবোর্ন, ২২ এপ্রিল- বাংলাদেশে খুনসহ গুরুতর অপরাধের হার সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন সরকারি পরিসংখ্যান ও মাঠপর্যায়ের ঘটনার বিশ্লেষণে দেখা যাচ্ছে। পারিবারিক বিরোধ, মাদক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au