খেলা

টেস্টে ক্যাপ্টেনসি নিয়ে মুখ খুললেন নাজমুল শান্ত!

  • 1:31 am - June 24, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার

মেলবোর্ন ২৪ জুন

দ্বিতীয় টেস্ট সামনে, গলে দুই ইনিংসেই সেঞ্চুরির পরও আলোচনার কেন্দ্রে নাজমুল হোসেন শান্ত কেবল ব্যাট হাতে পারফরম্যান্সের জন্য নন। বরং সবচেয়ে বেশি আলোচনায় তার ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে।

গুঞ্জন আছে, টেস্ট অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবছেন শান্ত। এরপর থেকেই জল্পনা তুঙ্গে।

তবে এসব আলোচনা নিয়ে এখনই পরিষ্কার কিছু বলতে রাজি নন বাঁহাতি ব্যাটার। আবার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতেও চান না।

শান্ত বলেছেন, এই আলোচনা তো সিরিজ শুরুর আগ থেকেই চলছে। চলতেই থাকুক। আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। কারণ একদিন পরেই একটা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। আমি চাই সেই ম্যাচে একজন অধিনায়ক ও ব্যাটার হিসেবে অবদান রাখতে। আলোচনা, আলোচনা হিসেবেই থাকুক।

ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের দায়িত্ব নেওয়ার পর থেকেই শান্তর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। তিনি স্পষ্ট করেছেন, আমি কোনো ‘আদর্শ সময়ের’ অপেক্ষায় নেই। দলের ভালো হবে এমন কিছু করতে পারলে করব। গলে টানা দুই ইনিংসে সেঞ্চুরির পর হয়তো কিছু বলতেও পারতাম, কিন্তু এই মুহূর্তে কোনো আলাপ না করাই ভালো। সবাইকে অনুরোধ করব—এ নিয়ে বেশি মাতামাতি নয়। সামনে একটা গুরুত্বপূর্ণ টেস্ট আছে, সেদিকেই মনোযোগ দেওয়া উচিত।

তবে শান্ত এটাও বলেন, হঠাৎ করে নেতৃত্ব হারানো কঠিন। তার ভাষায়, এভাবে হুট করে কাউকে অধিনায়কত্ব থেকে সরানোটা ঠিক নয়। অন্তত সাত-আট দিন আগে আলোচনা হওয়া উচিত, যাতে দল তৈরি থাকতে পারে। যদিও আমরা সবাই পেশাদার ক্রিকেটার, তবুও যেভাবে অবদান রাখা যায়, সেটা নিয়েই ভাবছি।

এরই মধ্যে আরেক দুশ্চিন্তার খবর নিয়ে এসেছে অনুশীলন সেশন। সোমবার কলম্বোতে স্লিপ ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান শান্ত। ব্যথা পাওয়ার পর অনুশীলন আর চালিয়ে যাননি তিনি। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয়বার, গল টেস্টেও ব্যথা নিয়েই ব্যাট করেছিলেন তিনি। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২৭ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au