চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১
চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…
কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়লেও সেগুলোর কোনোটি ঘাঁটিতে আঘাত হানেনি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে অপর এক কর্মকর্তা জানান, ইরান ওই হামলায় স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কাতারও জানায়, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, হামলার আগে ইরান কাতারকে পূর্বসতর্কতা দিয়েছিল, যেন ক্ষয়ক্ষতির মাত্রা কম থাকে। একইসঙ্গে, এপি জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা না বাড়িয়ে প্রতীকী প্রতিশোধ নিয়েছে— যুক্তরাষ্ট্র যতটি বোমা মেরেছে, ইরানও ঠিক ততগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au