বিশ্ব

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, নিশ্চিত করল কাতার

  • 7:52 am - June 24, 2025
  • পঠিত হয়েছে:১৯৯ বার

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের অন্তত একটি আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে কাতার।

সোমবার (২৩ জুন) রাতে এ হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দোহা।

কাতারের পক্ষ থেকে জানানো হয়, ইরান মোট ১৯টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল, যার মধ্যে বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে। এর আগে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটিতে আঘাত হানেনি। কিন্তু এখন কাতারই জানাল, অন্তত একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আছড়ে পড়ে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হামলায় কোনো মার্কিন নাগরিক বা কাতারবাসী আহত বা নিহত হননি। তিনি জানান, ইরান হামলার আগে যুক্তরাষ্ট্রকে আগাম সতর্কতা দিয়েছিল, যার ফলে প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

এছাড়া ট্রাম্প ইরান ও ইসরায়েলকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান। বলেন, “এখন ঘৃণা নয়, শান্তির সময়।”

এই শাখার আরও খবর

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au