বাংলাদেশ

ঈদের ছুটিতে সড়কে ১৬৯ প্রাণহানি

  • 9:49 pm - June 24, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ঈদুল আজহার ছুটি চলাকালীন সারা দেশে ১৫০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৯ জন। এ ছাড়া আহত হয়েছেন ২৯৮ জন। মঙ্গলবার সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিআরটিএ’র অপারেশন শাখার এই প্রতিবেদনে বলা হয়, গত ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদযাত্রার সময় সড়ক ও মহাসড়কে সংঘঠিত ১৫০টি সড়ক দুর্ঘটনার মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪টি দুর্ঘটনায় ঘটে। এতে প্রাণ হারান ৪৬ জন। আর ৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটেছে খুলনা বিভাগে।

এই বিভাগটিতে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।প্রতিবেদনে আরো বলা হয়, ঈদের ছুটিতে চট্টগ্রাম বিভাগে ২২টি দুর্ঘটনায় ২৪ জন, রাজশাহী বিভাগে ১১টি দুর্ঘটনায় ১৬ জন, বরিশাল বিভাগে ১০টি দুর্ঘটনায় ১০ জন, সিলেট বিভাগে ৫টি দুর্ঘটনায় ৭ জন এবং রংপুর বিভাগে ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au