খেলা

এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল ঘোষণা

  • 4:30 am - June 25, 2025
  • পঠিত হয়েছে:১৯৮ বার

মেলবোর্ন ২৫ জুন

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে নারী এশিয়ান কাপের ২১তম আসর। তার আগেই শুরু হচ্ছে বাছাইপর্ব। যেখানে বাংলাদেশের মেয়েরা লড়বে ‘সি’ গ্রুপে। এই লক্ষ্যে তৈরি হয়েছে নতুন চেহারার নারী জাতীয় ফুটবল দল। যেখানে জায়গা পেয়েছেন অভিজ্ঞরাও। আবার ফিরেছেন পুরনো মুখ। ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)। এই দলে তিনটি পরিবর্তন এনে কিছু চমকও রেখেছেন কোচ পিটার বাটলার।

দল থেকে বাদ পড়েছেন গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের জায়গায় দলে ঢুকেছেন মিলি আক্তার, স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন।

ডিফেন্সকে শক্তিশালী করতে মিডফিল্ড থেকে একজন কমিয়ে নেয়া হয়েছে নিলুফাকে। যিনি আগে দলে থাকলেও খেলার সুযোগ পাননি। এবার দীর্ঘ বিরতি শেষে ফিরলেন জাতীয় দলে।

গোলকিপার মিলি আক্তার সর্বশেষ খেলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আর স্বর্ণা রানী ফিরেছেন ২০২২ সালের এশিয়ান গেমসের অভিজ্ঞতা নিয়ে। অভিজ্ঞতা ও কার্যকর ভূমিকায় বিশ্বাস রেখেই তাদের দলে নেওয়া হয়েছে।

সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ তিনটি দেশ— বাহরাইন, স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান। বাংলাদেশের ম্যাচ শুরু হবে ২৯ জুন। যেখানে প্রথম প্রতিপক্ষ বাহরাইন। এরপর ২ জুলাই মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে দলটি। আর ৫ জুলাই মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের।

সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে আয়োজক অস্ট্রেলিয়া ছাড়াও গত আসরের তিন সেরা দল— চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান। বাকি আটটি দল নির্ধারিত হবে আট গ্রুপের চ্যাম্পিয়নদের মাধ্যমে।
বাংলাদেশের স্কোয়াড:

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার ও স্বর্ণা রানী।

ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), আফঈদা খন্দকার, জয়নব বিবি ও নিলুফা ইয়াসমিন।

মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্ডা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু ও হালিমা আক্তার।

ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au