খেলা

ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেই

  • 4:39 am - June 25, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার

মেলবোর্ন ২৫ জুন

হার্ড রক স্টেডিয়ামের আলো ঝলমলে রাতে যখন ইন্টার মায়ামি এগিয়ে ছিল ২-০ গোলে, তখন মনে হচ্ছিল গ্রুপ সেরা হয়েই শেষ ষোলোয় উঠবে মেসির দল। কিন্তু ফুটবল শুধু গোল নয়, সময়ও বড় ফ্যাক্টর। আর ঠিক সেই সময়ের শেষ দশ মিনিটে সব ওলটপালট।
ব্রাজিলিয়ান জায়ান্ট পালমেইরাসের বিপক্ষে জয়টাকে চোখের সামনে রেখে দিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ পর্যায়ে দুটি গোল খেয়ে ২-২ সমতায় আটকে গেল মায়ামি। ফলে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তাদের নিয়তি হলো গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাওয়া।

এই ড্রয়ের অর্থ দাঁড়ালো, মেসিকে তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হতে হবে শেষ ষোলোয়। ম্যাচটি হবে সোমবার(৩০ জুলাই) মেলবোর্ন রাত ৩টায়।

পিএসজি মানেই তারকায় ঠাসা স্কোয়াড। ওসমানে দেম্বেলে, ভিতিনহা, ফাবিয়ান রুইজদের নিয়ে শক্তিশালী এক দল। মেসির জন্য বিষয়টা শুধু ম্যাচ নয়, আবেগেরও। এক সময় যাদের সঙ্গে মাঠ শেয়ার করেছেন, এবার সেই প্রিয় মুখগুলোর বিপক্ষেই লড়তে হবে নতুন পরিচয়ে।
বি গ্রুপেও ছিল জমজমাট লড়াই। পিএসজি, বোতাফোগো ও অ্যাটলেটিকো মাদ্রিদ; তিন দলই সমান ৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে আসে পিএসজি। বোটাফোগো জায়গা নেয় দ্বিতীয় স্থানে আর ছিটকে পড়ে অ্যাটলেটিকো। ফলে শেষ ষোলোতে দেখা যাবে— পিএসজি বনাম ইন্টার মায়ামি ও বোতাফোগো বনাম পালমেইরাসকে।

ম্যাচ শেষে মেসির চোখেমুখে ছিল আক্ষেপ। জয় হাতের মুঠোয় এসেও চলে যাওয়ায় হতাশ হতেই পারেন এই আর্জেন্টাইন মহাতারকা। দলের দুর্দান্ত শুরু, সুয়ারেজের গোল, সবকিছুই হার মানলো শেষ দশ মিনিটের ঘাটতিতে।

তবে সামনে অপেক্ষা করছে আরেক বড় সুযোগ। সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নেমে যদি নিজের নতুন দলকে নিয়ে যেতে পারেন কোয়ার্টার ফাইনালে, তাহলে সেটা মেসির ক্যারিয়ারের আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au