বাংলাদেশ

কাতারে বাংলাদেশি নাগরিকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকার আহ্বান

  • 6:27 am - June 25, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার

মেলবোর্ন, ২৬ জুন- কাতারে বাংলাদেশি নাগরিকদের ওই দেশের স্বার্থ ও প্রচলিত আইন বিরোধী যেকোনও ঘটনার ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার ও আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

গত সোমবার (২৩ জুন) কাতারে মার্কিন ঘাটিতে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে এই অনুরোধ জানায় দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশি নাগরিকদের কাতারের প্রচলিত আইনকে সম্মান জানিয়ে গতকাল সংগঠিত ঘটনাসহ কাতারের স্বার্থ ও প্রচলিত আইন বিরোধী যে কোনো ঘটনার ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শেয়ার ও আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ করা হল।

এছাড়াও সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এই সংক্রান্ত ভিডিও, ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের জন্য অনুরোধ করা হচ্ছে।’

 কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী— সরকার অনুমোদিত ছাড়া অন্যকোনও ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ‘গত সোমবার (২৩ জুন) কাতারে সংঘটিত উদ্ভূত পরিস্থিতিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করছে। যদিও ঘটনা পরবর্তী কাতার সরকারের বিবৃতি অনুযায়ী, পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের উদ্বিগ্ন না হয়ে সতর্কতা, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au