বাংলাদেশ

লালমনিরহাটে ধর্মীয় উত্তেজনা: নরসুন্দর পরিবারের নিরাপত্তা দাবি

  • 2:47 am - June 26, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
বুধবার অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন সরেজমিনে তদন্তে যান

লালমনিরহাটে ধর্মীয় কটুক্তির অভিযোগ তুলে নরসুন্দর বাবা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ওই পরিবার। বুধবার (২৫ জুন) ঘটনাস্থল পরিদর্শনে এসে পরিবারটির নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন।

এর আগে গত রোববার লালমনিরহাট শহরের গোশালা বাজারের হানিফ পাগলার মোড়ে নিজেদের সেলুনের সামনে তৌহিদি জনতার হাতে মারধরের শিকার হন পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল। পরে তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ গ্রেপ্তার দেখায় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ জুন) মো. নাজমুল ইসলাম নামে এক ব্যক্তি চুল কাটাতে যান পরেশ চন্দ্র শীলের সেলুনে। চুল কাটানো শেষে অর্থ পরিশোধ নিয়ে বাকবিতণ্ডা হয়। এর তিন দিন পর রবিবার স্থানীয় লোকজন সেলুনে গিয়ে পরেশ শীল ও তার ছেলেকে হেনস্তা করে এবং পুলিশ তাদের হেফাজতে নেয়।

ঘটনার পর স্থানীয় আল-হেরা জামে মসজিদের ইমাম মো. আব্দুল আজিজ বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, পরেশ চন্দ্র শীল নবী ও দাঁড়ি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন এবং এর আগেও এ ধরনের মন্তব্য করেছেন। তবে মামলার সাক্ষী ও মসজিদের খতিব মো. জোবায়ের হোসেইন স্বীকার করেছেন, তিনি ও মামলার বাদী কেউই ঘটনার প্রত্যক্ষদর্শী নন, কেবল অভিযোগকারীদের মুখে শুনে মামলা করেছেন।

পরেশ শীলের পুত্রবধূ দীপ্তি রানী শীল দাবি করেন, ধর্ম অবমাননার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষায়, “চুল কাটানোর টাকা কম দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়, পরে ছেলেটি দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। রোববার কয়েকজন এসে আমাদের দোকান ভাঙচুর করে, শ্বশুরকে মারধর করে এবং স্বামী বাধা দিলে তাকেও পেটায়। পরে দুজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ প্রেক্ষাপটে বুধবার অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন সরেজমিনে তদন্তে যান এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, নিরাপত্তাহীনতায় ভোগা নরসুন্দর পরিবারের সদস্যদের প্রতি কেউ অভিযোগ করেনি, ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত। আসন্ন রথ যাত্রাকে ঘিরে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

তবে ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি এবং নিরাপত্তা বিষয়ে প্রশ্ন তোলায় কিছু স্থানীয় ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠেন। পুলিশের সহায়তায় সাংবাদিকরা নিরাপদে স্থান ত্যাগ করতে সক্ষম হন।

পরিবারের পক্ষ থেকে দীপ্তি রানী বলেন, “আমি অসুস্থ সন্তানকে নিয়ে খুব আতঙ্কে আছি। ঘর থেকে বের হতে পারছি না, বাজার করতে পারছি না। স্বামী-শ্বশুর নির্দোষ হওয়া সত্ত্বেও কারাগারে। আমাদের যেন অন্তত নিরাপদে বাঁচতে দেওয়া হয়।”

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনমনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au