খেলা

কলম্বো টেস্টে প্রথমদিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাকফুটে বাংলাদেশ

  • 5:57 am - June 26, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

মেলবোর্ন ২৬ জুন

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটি ভুলে যেতে চাইবে বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ব্যাট করতে নেমে একাধিক ব্যাটার আভাস দিলেও কেউই ইনিংস বড় করতে পারেননি।

দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান। বৃষ্টিবিঘ্নিত দিনে খেলা হয়েছে মাত্র ৭১ ওভার।

দিন শেষে ৯ রানে অপরাজিত আছেন তাইজুল ইসলাম ও ৫ রানে অপরাজিত এবাদত হোসেন। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে।

নতুন বলে আক্রমণে নামা শ্রীলঙ্কার দুই পেসার আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো শুরুতেই চাপ সৃষ্টি করেন। ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়।
কোনো রান না করেই স্টাম্পে বল টেনে আনেন তিনি। আগের টেস্টের মতো এবারও তার ইনিংস থামে শূন্য রানে।
এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক কিছুটা থিতু হন। তবে ভালো শুরুর পর বাজে শট খেলে মুমিনুল (২১) আউট হন ধনাঞ্জয়া ডি সিলভার প্রথম বলে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। বিশ্ব ফার্নান্দোর বাইরের বল ছোঁয়ার চেষ্টা করে স্লিপে ধরা পড়েন তিনি (৮)।

সাদমান ইসলাম ছিলেন একমাত্র ব্যাটার, যিনি ফিফটির কাছাকাছি গিয়েছেন। তবে আগের টেস্টের মতোই দায়িত্বজ্ঞানহীন শটে স্লিপে ক্যাচ দিয়ে ফিরতে হয় এর আগেই। ৪৬ রান আসে বাংলাদেশি এই ওপেনারের ব্যাট থেকে।

৭৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস গড়ে তোলেন ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে দুজনই সুযোগ পেয়েও সেট হতে পারেননি। ৩৪ রানে থেমে যান লিটন। অভিষিক্ত স্পিনিং অলরাউন্ডার সোনাল দিনুশার বলে সাজঘরে ফেরেন এই ব্যাটার। একই বোলারের শিকার হন মুশফিকও। ফেরেন ৩৫ রান করে।

পরে মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বড় হয়নি জুটি। তারা সপ্তম উইকেটে ৩৭ রান যোগ করেন। মিরাজ ফেরেন ৩১ রানে, স্লিপে ক্যাচ দিয়ে। আর নাঈম ২৫ রান করে দিনের শেষ দিকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হন।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au