খেলা

রিয়াল মাদ্রিদের সাথে সম্পর্ক ছিন্ন করছেন লুকা মদ্রিচ

  • 6:12 am - June 26, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার

মেলবোর্ন ২৬ জুন

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লুকা মদ্রিচ অবশেষে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিচ্ছেন—এই খবর নিশ্চিত করেছেন মিলানের ক্রীড়া পরিচালক ইগলি তারে। ৩৯ বছর বয়সী ক্রোয়াট মিডফিল্ডার ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে মিলানে নাম লেখাবেন।

গত কয়েক সপ্তাহ ধরে মিলান ও মদ্রিচের মধ্যে আলোচনা চলছিল। ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে একটি মৌখিক চুক্তি হয়েছে বলে জানা গেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

তবে মিলানের কর্তৃপক্ষ মদ্রিচকে ‘বর্তমানে তাদের দলের সদস্য’ বলেই উল্লেখ করেছেন। তার আগমনে দলে কীভাবে প্রভাব পড়বে তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ইগলি তারে বলেন, “আমি মদ্রিচের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি।

তাকে দেখে মনে হয়েছে, এখনও জয়ের খিদে তার মধ্যে প্রবল। সে আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছিল, ‘এই দল কি চ্যাম্পিয়ন হওয়ার জন্য গঠিত হচ্ছে?’ এই প্রশ্ন থেকেই বোঝা যায়, সে কী ধরনের নেতা।
ছয়টি চ্যাম্পিয়ন্স লিগজয়ী একজন খেলোয়াড়, যে এসেই দলে প্রভাব ফেলতে চায়। তার মানসিকতা, নেতৃত্বগুণ ও পেশাদারিত্ব দলের জন্য অমূল্য হবে। তাছাড়া, সে নিজেই মিলানের সমর্থক—এই গল্পটিকে আরও রোমাঞ্চকর করে তোলে।
মদ্রিচ ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং পরবর্তী ১৩ বছরে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড়ে পরিণত হন। রিয়ালের হয়ে তিনি জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২৮টি ট্রফি। ক্লাব বিশ্বকাপ জিতলে সেটিই হবে তার ২৯তম শিরোপা।

চলতি মৌসুমে এসি মিলান ইতালিয়ান সিরি আ-তে অষ্টম স্থানে শেষ করেছে। তাই মিডফিল্ডে বড় পরিবর্তন আনতে চায় ক্লাবটি। মদ্রিচ ছাড়াও সুইজারল্যান্ডের আরডন জাশারি, স্পেনের জাভি গুয়েরা ও গ্রানিত জাকাকে দলে নেওয়ার চেষ্টা চলছে। ফের দায়িত্ব নেওয়া কোচ মাসিলিয়ানো আলেগ্রির অধীনে দলকে আবার শীর্ষে তুলতে চায় তারা।

মদ্রিচের সামনে একটি বড় লক্ষ্য এখনও বাকি—২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার নেতৃত্ব দেওয়া। তাই এসি মিলানে তার পারফরম্যান্স হতে পারে তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au