খেলা

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মিয়ানমারে নারী ফুটবল দল

  • 6:20 am - June 26, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার

মেলবোর্ন ২৬ জুন

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে মিয়ানমারে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মেলবোর্ন সময় বিকালে তারা পৌঁছায় মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে।

দলের নেতৃত্বে রয়েছেন প্রধান কোচ পিটার জেমস বাটলার।
এবারের বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে।

যেখানে তাদের প্রতিপক্ষ—স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপের খেলা শুরু হচ্ছে আগামী রোববার।
প্রথম দিনেই শক্ত প্রতিপক্ষ বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে।
মতিঝিলের বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এশিয়ান কাপের মূল পর্বে খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিদা খন্দকার। তাদের আত্মবিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ের ভালো পারফরম্যান্স।

গত মে মাসে জর্ডানে অনুষ্ঠিত ফিফা ত্রিদেশীয় সিরিজে শক্তিশালী জর্ডান (র‌্যাঙ্কিং ৭৪) ও ইন্দোনেশিয়া (র‌্যাঙ্কিং ৯৪)-র বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ (তখনকার র‌্যাঙ্কিং ১৩৩)। ওই দুই ম্যাচের পর আফিদারা ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ উন্নতি করেছেন। কোচ বাটলার জানিয়েছেন, সেই সিরিজে যারা ভালো পারফর্ম করেছিল, তাদের ওপরই এবারও আস্থা রাখছেন তিনি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au