খেলা

অস্ত্রোপচার করতে গিয়ে মারা গেলেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার

  • 11:50 pm - June 26, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার

মেলবোর্ন ২৬ জুন

হাঁটুর অস্ত্রোপচার একজন পেশাদার ক্রীড়াবিদের জন্য যেন রুটিন চিকিৎসারই আরেক নাম। বিশ্বের নানা প্রান্তে প্রতিদিনই শত শত অ্যাথলেট ছুরি-কাঁচির নিচে যাচ্ছেন চোট সারাতে।

কিন্তু সেই সাধারণ চিকিৎসা পদ্ধতিই কেড়ে নিল সম্ভাবনাময় এক ফুটবলারের প্রাণ! হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনায়।
দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব সান তেলমো নিশ্চিত করেছে, হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচারের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাদের ১৮ বছর বয়সী মিডফিল্ডার কামিলো নুইন।

এমন দুঃখজনক ঘটনার পর একদিনের জন্য ক্লাবের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সান তেলমো। এছাড়া খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে শোক প্রকাশের নানা কার্যক্রম চালানো হচ্ছে।
নুইনের হাঁটুতে মেনিস্কাল ও ক্রুসিয়েট লিগামেন্টে চোট ধরা পড়েছিল। সেই চোটের চিকিৎসার অংশ হিসেবেই করা হচ্ছিল অস্ত্রোপচার।

কিন্তু কীভাবে একটি সাধারণ প্রক্রিয়ায় ঘটে গেল এমন অপ্রত্যাশিত মৃত্যু। সে বিষয়ে এখনও কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে নুইনের মৃত্যুর প্রকৃত কারণ বিস্তারিতভাবে জানানো হবে।

তরুণ এই মিডফিল্ডার আর্জেন্টিনার অন্যতম দুই শক্তিশালী ক্লাব বোকা জুনিয়র্স ও ইন্দিপেন্দিয়েন্তের যুব একাডেমিতে বেড়ে উঠেছিলেন। ২০২২ সালে পেশাদার ফুটবলে নাম লেখান সান তেলমোর হয়ে।

নুইনের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টাইন ফুটবলে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) থেকে শুরু করে বিভিন্ন ক্লাব ও ফুটবল সংস্থা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছে। তাকে স্মরণ করে পোস্ট দিয়েছে একাধিক সাবেক ও বর্তমান ফুটবলারও।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au