খেলা

ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোতে রিয়ালের প্রতিপক্ষ জুভেন্টাস

  • 4:37 am - June 28, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার

মেলবোর্ন ২৮ জুন

চেনা চেহারায় ফিরলেন ভিনিসিয়ুস জুনিয়র। এক গোল করে, আরেকটি করাতে ভূমিকা রেখে দলকে এনে দিলেন প্রত্যাশিত জয়।

জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদের ফুটবলে দেখা গেল শৃঙ্খলা ও সৌন্দর্যের মিশেল। সেই সঙ্গে নিশ্চিত হলো ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোও।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ‘এইচ’ গ্রুপের ম্যাচে রেড বুল সালসবুর্ককে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের প্রথমার্ধেই ভিনিসিয়ুস ও ফেদে ভালভার্দে এনে দেন দুই গোলের লিড।

শেষদিকে গন্সালো গার্সিয়ার গোলে বড় জয় নিশ্চিত করে রিয়াল।
গোল না করলেও পুরো ম্যাচে দারুণ খেলেছেন জুড বেলিংহ্যাম ও অঁরিলিয়ে চুয়ামেনি।

চমৎকার পারফরম্যান্সে নজর কেড়েছেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার আর্নল্ড, আর্দা গুলের ও ফ্রান গার্সিয়াও।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। নকআউট পর্বে আগামী মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

শুরুর থেকেই ম্যাচে দাপট দেখাতে শুরু করে রেয়াল। ২০ মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পান ভিনিসিয়ুস। বেলিংহ্যামের দারুণ পাসে একেবারে গোলরক্ষকের মুখোমুখি হলেও বল জালে পাঠাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

১০ মিনিট পর আরেকটি সুযোগ নষ্ট করেন গন্সালো গার্সিয়া। তবে ৪০ মিনিটে বাধা কাটে। নিজের অর্ধ থেকে বেলিংহ্যামের দুর্দান্ত লং পাসে এগিয়ে গিয়ে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বক্সের বাইরে থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।

মাত্র চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে রেয়াল। আর্দা গুলেরের থ্রু পাসে বক্সে ঢুকে যান ভিনি। তিনি নিজে শট না নিয়ে দুর্দান্ত ব্যাকহিল করেন ভালভার্দের জন্য। মিডফিল্ডারটি সহজেই কাজ শেষ করেন।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সালসবুর্ক। তবে রেয়ালের জমাট রক্ষণে ধাক্কা খেয়েছে তাদের আক্রমণভাগ। উল্টো ৮৪তম মিনিটে তৃতীয় গোল খেয়ে বসে তারা। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের বাড়ানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় প্রতিপক্ষ রক্ষণ। বল পেয়ে দ্রুতগতিতে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন গন্সালো গার্সিয়া।

এই জয়ের মাধ্যমে দৃঢ় আত্মবিশ্বাস নিয়েই শেষ ষোলোতে যাচ্ছে রেয়াল। একই দিনে পাচুকাকে ২-০ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়েছে আল-হিলাল। নকআউটে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au