খেলা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের শ্রীলঙ্কা দল ঘোষণা

  • 4:44 am - June 28, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার

মেলবোর্ন ২৮ জুন

টেস্ট সিরিজ এখনো শেষ হয়নি। তার আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৬ সদস্যের এই দলটিতে যেমন অভিজ্ঞতার ছোঁয়া রয়েছে, তেমনি আছে তরুণদের সুযোগ দেওয়ার সাহসী সিদ্ধান্তও। ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে আনুষ্ঠানিকভাবে দল প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

টেস্ট পর্ব শেষে দুই দল মুখোমুখি হবে ৫০ ওভারের ফরম্যাটে। সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৫ জুলাই, কলম্বোর মাঠে। আর তৃতীয় তথা শেষ ম্যাচটি হবে ৮ জুলাই, পাল্লেকেলেতে। প্রস্তুতির অংশ হিসেবেই আগে-ভাগে দল গুছিয়ে নিয়েছে লঙ্কানরা।

দলের নেতৃত্বে থাকছেন চারিথ আসালাঙ্কা। তার নেতৃত্বেই ব্যাটিং লাইনআপে আছেন পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার মতো অভিজ্ঞ মুখ। পাশাপাশি আছেন তরুণ ও প্রতিভাবান নিশান মাদুশঙ্কা, জানিথ লিয়ানাগে এবং কামিন্দু মেন্ডিস।

বোলিং বিভাগে রয়েছে বৈচিত্র্যের ছড়াছড়ি। স্পিনে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, থিকসানা ও ভ্যান্ডারসে। পেস বিভাগে থাকছেন আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও মিলন রত্ননায়েকে—যাকে স্কোয়াডে রাখা হয়েছে ফিটনেস পরীক্ষার শর্তে। নতুন মুখ হিসেবে আছেন ইশান মালিঙ্কাও।

এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণদের পরীক্ষা নেওয়ার দিক থেকে। যেখানে শ্রীলঙ্কা চাইবে শক্তি ধরে রাখার পাশাপাশি সম্ভাবনাময় নতুনদের ঝালিয়ে নিতে। বাংলাদেশ সেখানে খুঁজবে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার উপায়। মাঠের লড়াইয়ের আগে দল ঘোষণাতেই তাই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে দুই শিবিরে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au