খেলা

জয় দিয়ে এশিয়া কাপ বাছাইপর্বের আসর শুরু করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল

  • 4:59 am - June 29, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার

মেলবোর্ন ২৯ জুন

টানা দুই আসরে সাফ শিরোপা জেতার পর বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতি সকলের প্রত্যাশার পারদ তুঙ্গে। দক্ষিণ এশিয়ার পর এবার এশিয়ান পর্যায়ে নিজেদের মেলে ধরবেন মেয়েরা এমনটাই প্রত্যাশা সমর্থকদের।

তেমনটি করতে হলে এশিয়ান কাপের বাছাই পর্ব পার করে মূল পর্বে নাম লেখাতে হবে। মিয়ানমারে সে লক্ষ্য পূরণের লড়াই শুরু হবে আজ।

আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের এএফসি এশিয়ান কাপ বাছাই শুরু হচ্ছে আজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে।
ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে দুই দলের খেলাটি মাঠে গড়াবে মেলবোর্ন সময় রাত ১১টায়। এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য এক দিকে কন্ডিশন যেমন অচেনা; তেমনি ম্যাচের প্রতিপক্ষও অচেনা।

তারপরও জয়েই চোখ বাঘিনীদের। ‘সি’ গ্রুপে স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তানের সঙ্গে পড়েছে বাংলাদেশ। এদিন রাত আড়াইটায় গ্রুপের অপর ম্যাচে স্বাগতিকদের মোকাবিলা করবে তুর্কমেনিস্তান। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের দীর্ঘ প্রস্তুতি শুরু মূলত গেল বছর সাফ শিরোপা জেতার পর থেকেই। এ সময়ে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে দুটিতে হারের সঙ্গে অন্য দুটিতে ড্র (একটি জর্ডান, অন্যটি ইন্দোনেশিয়া)। সাফ শিরোপা জেতার পর অবশ্য একটা ভাঙা-গড়ার মধ্য দিয়ে গেছে দল। ফেব্রুয়ারিতে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন দলের সিনিয়র ১৮ ফুটবলার।
কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব একটা সময় মিটে গেলেও খড়গ নেমে আছে সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীন, আরেক অভিজ্ঞ ও সাফজয়ী উইঙ্গার সানজিদা ইসলাম ও সম্ভাবনাময়ী জাপানিজ কন্যাখ্যাত সুমাইয়া মাতসুশিমার ওপর। তাদেরকে বাইরে রেখেই গেল মঙ্গলবার দল ঘোষণা করেন বাটলার। যদিও এর আগে আরব আমিরাত সফর ও জর্ডান সফরে তাদের রাখা হয়নি।

এই সময় বাটলার মনোনিবেশ করেন তরুণ খেলোয়াড় গড়ায়। বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ক্যাম্পে থাকা বয়সভিত্তিক দলে থাকা খেলোয়াড়দের সুযোগ দেন সিনিয়র জাতীয় দলে। আমিরাত সফর ভালো না গেলেও ঋতুপর্ণা, মনিকা চাকমা, শামসুন্নাহারদের দলে ভিড়িয়ে জর্ডানে তিন জাতি প্রীতি টুর্নামেন্টে আশানুরূপ ফল করে মেয়েরা। এতে দলের পাইপলাইন শক্ত হয়েছে এবং সেই সঙ্গে মিয়ানমারে দল ভালো করার আত্মবিশ্বাস পেয়েছে বলে মনে করেন কোচ বাটলার। ম্যাচের আগের দিন প্রি ম্যাচ কনফারেন্সে বলেন, ‘আমরা একটা প্রকল্পের মধ্যেই তিনটা কার্যক্রম চালাচ্ছি। জাতীয় দল, অনূর্ধ্ব-১৭ ও ২০ দল। আমাদের ফ্যাসিলিটিজ কম। এ কারণে তিনটা গ্রুপের কার্যক্রম একসাথে চলছে। সিনিয়র দলে ৫০ শতাংশ খেলোয়াড়ই অনূর্ধ্ব-২০ বছর বয়সী। ফলে আমাদের পাইপলাইনটা ভালো আছে, বয়সভিত্তিক দলের মেয়েরাও খেলতে পারে জাতীয় দলে। ফ্যাসিলিটিজ কম থাকলেও আমরা ইতিবাচক। এছাড়া ফেডারেশনও তাদের সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ইন্দোনেশিয়ার মতো দলের বিপক্ষে খেলার সুযোগ করে দিয়েছে। সেখানে তারা দারুণ খেলেছে এবং প্রস্তুতিও ভালো নিয়েছে।

বাছাইপর্ব উতরানোর আগে ম্যাচের প্রতিপক্ষ বাহরাইনকে শক্ত প্রতিপক্ষ মানছেন বাটলার, ‘এখানে বাহরাইন, মিয়ানমার সবগুলো দলই শক্তিশালী। তাদের বিপক্ষে জিততে ভালো খেলতে হবে। কালকে বাহরাইনের বিপক্ষে ম্যাচ, তাদের প্রতি রেসপেক্ট আছে আমাদের।
বাহরাইনের কোচ মোহাম্মেদ আদনান হোসেনও জানিয়েছেন তার দল প্রস্তুত। শক্ত দলের বিপক্ষে ম্যাচ প্র্যাকটিস করেই এসেছেন মিয়ানমারে। এবার ভালো ফুটবল খেলার প্রত্যয় আদনানের কণ্ঠে, ‘আমাদের প্রস্তুতি ভালো। যদিও প্রস্তুতির জন্য এখানে সুযোগ কম পেয়েছি। তবে মিয়ানমারে আসার আগে আরব আমিরাতের সঙ্গে দুটি এবং সৌদি আরবের সঙ্গে একটি ম্যাচ খেলেছি। সবকিছুর পরে এখানে এসেছি এটা দারুণ। দলটি তারুণ্য ও অভিজ্ঞতায় গড়া। আশা করি আমরা ভালো ফুটবল খেলতে পারব।

মিয়ানমারের অচেনা কন্ডিশনের মতো ম্যাচের প্রতিপক্ষ বাহরাইনও বাংলাদেশের জন্য অচেনা। এর আগে দুই দল কখনও একে অপরকে মোকাবিলা করেনি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au