খেলা

গ্লোবাল সুপার লিগে কেন নেই সাকিব? জানালো রংপুর টিম ম্যানজমেন্ট

  • 2:43 am - June 30, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার

মেলবোর্ন ৩০ জুন

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেটের পোস্টারবয় তিনি।

কিন্তু সেই সাকিবকেই রাখা হয়নি গ্লোবাল সুপার লিগে অংশ নিতে যাওয়া রংপুর রাইডার্সের স্কোয়াডে। ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান দলের টিম ডিরেক্টর শানিয়ান তানিম।

কারণ হিসেবে তিনি বলেন, ‘সাকিব আল হাসান এখনও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদা এখনো আকাশচুম্বী। আমরা তাকে চাইনি, এমন নয়। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে তাকে স্কোয়াডে রাখা সম্ভব হয়নি।

২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঘনিষ্ঠভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সাকিব। এরপর থেকে আর দেশে ফেরেননি তিনি। উপরন্তু, একাধিক মামলার জটিলতায় আন্তর্জাতিক ক্রিকেট থেকেও কার্যত ছিটকে গেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। আনুষ্ঠানিক বিদায় নেওয়ার সুযোগটুকুও আর হয়নি তার।

তবে রংপুর রাইডার্স জানিয়েছে, সাকিবকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত পুরোপুরি দল পরিচালনা কমিটির। শাহনিয়ান তামিম বলেন, ‘আমরা কোনো চাপের মুখে ছিলাম না। এটা আমাদের ক্রীড়া দৃষ্টিভঙ্গি থেকেই নেওয়া সিদ্ধান্ত। যেমনটা সোহানও বলেছে, আমরা সাকিবকে কেবল একজন ক্রিকেটার হিসেবেই দেখি। তার বাইরের পরিচয় নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে বাস্তবতা হচ্ছে, এখন তাকে দলে রাখলে কী ধরনের প্রতিক্রিয়া আসতে পারে, সে বিষয়টি নিয়ে নিশ্চিত ছিলাম না।

তিনি আরও বলেন, ‘সাকিব থাকলে আমাদের দলের অনেক জায়গা সহজ হয়ে যেত। ব্যাটিং, বোলিং, এমনকি নেতৃত্বেও তিনি বড় অবদান রাখতে পারতেন। কিন্তু সব দিক বিবেচনায় আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করি, সাকিব নিজেও বিষয়টি বুঝতে পারছেন।

এদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নিতে যাচ্ছে রংপুর রাইডার্স। দলটি স্কোয়াডও ঘোষণা করেছে। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান থাকছেন অধিনায়কের নেতৃত্বে।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে এবং খালেদ আহমেদ।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au