খেলা

ক্লাব বিশ্বকাপের শেষ আটে চেলসি

  • 2:57 am - June 30, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

মেলবোর্ন ৩০ জুন

শুধু ফুটবল নয়; প্রকৃতি, ভাগ্য আর আবেগ মিলিয়ে রীতিমতো সিনেমার চিত্রনাট্য হয়ে উঠেছিল চেলসি ও বেনফিকার মধ্যকার ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। চার ঘণ্টার টানটান উত্তেজনার ম্যাচে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাব চেলসি। যারা ৪-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শার্লটে যখন দুই দল মাঠে নামে, তখন কেউ ভাবেনি একসময় গ্যালারি খালি করে দিতে হবে। ৬৪ মিনিটে রিস জেমসের অসাধারণ ফ্রি-কিকে চেলসি এগিয়ে গেলে মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেছে। কিন্তু খেলার ৮৬ মিনিটে হঠাৎ শুরু হয় তীব্র ঝড়-বৃষ্টি। খেলা বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তার কারণে। দর্শকদের সরিয়ে নেওয়া হয় স্ট্যান্ড থেকে। দীর্ঘ দুই ঘণ্টার বিরতি শেষে আবার শুরু হয় ম্যাচ।

দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরে খেলা শুরু হতেই চেলসির জন্য আসে ধাক্কা। যোগ করা সময়ে মালো গুস্তোর হাতে বল লাগলে বেনফিকাকে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে গোল করেন আর্জেন্টিনার অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। সমতায় ফেরে বেনফিকা।

তবে অতিরিক্ত সময়েই বদলে যায় চিত্র। বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় বেনফিকা। এই সুযোগকে কাজে লাগাতে দেরি করেনি চেলসি। এনকুনকু, পেদ্রো নেতো ও কিয়েরনান ডিউসবারি-হল একে একে তিনটি গোল করে নিশ্চিত করেন ব্লুজদের জয়।

এই দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চেলসি। তাদের প্রতিপক্ষ এবার ব্রাজিলের ক্লাব পালমেইরাস। যারা আগেই শেষ আটে উঠেছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ায়, মেলবোর্ন সময় ভোর ৬টায়।

তবে এই ম্যাচে চেলসির গুরুত্বপূর্ণ খেলোয়াড় ময়েসেস কাইসেদো হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au