লিড নিউজ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ দমকলকর্মী নিহত

  • 5:12 pm - June 30, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইডাহোর পাহাড়ি অঞ্চলে আগুন নেভানোর সময় দুই দমকলকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

কোতেনাই কান্ট্রি শেরিফ অফিস রবার্ট নরিস জানিয়েছেন, একজন বন্দুকধারী কোউর ডিঅ্যালেন শহরের কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করে আইন প্রয়োগকারী সদস্যদের ওপর গুলি চালায়।

শেরিফ নরিস বলেন, যখন আমরা কথা বলছিলাম তখন স্নাইপার গুলি চালায়। কর্মকর্তারাও একাধিক স্থান থেকে গুলি আসার খবর জানায়। পরে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়।

এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো বলেন, তাদের সদস্যরা কৌশলগত এবং প্রতিরোধমূলক সহায়তা দিচ্ছে। গভর্নর ব্রাড লিটল বলেন, বন্দুকধারীর গুলিতে একাধিক ফায়ারফাইটার কর্মী আহত হয়েছেন।
আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল এই হামলাকে অগ্নিনির্বাপক কর্মীদের ওপর ‘জঘন্য প্রত্যক্ষ আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘উত্তর আইডাহোতে আগুন নেভানোর সময় আজ একাধিক বীর অগ্নিনির্বাপক কর্মীর ওপর আক্রমণ করা হয়েছে। এটি আমাদের সাহসী অগ্নিনির্বাপক কর্মীদের ওপর একটি জঘন্য প্রত্যক্ষ আক্রমণ। আমি সব আইডাহোবাসীকে তাদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করছি।’

রোববার (২৯ জুন) শেরিফ নরিস সংবাদ সম্মেলনেবলেন, আমরা জানি না ঘটনাস্থলে একজন, দুজন, তিনজন নাকি চারজন বন্দুকধারী রয়েছে। কারণ ঘটনাস্থল কেন্দ্রীয় কোউর ডিঅ্যালেন থেকে সাড়ে ছয় কিলোমিটার উত্তরে অবস্থিত। আমরা ধারণা করছি অন্তত দুজন ফায়ারফাইটার কর্মী নিহত হয়েছে।

নরিস বলেন, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ২২ মিনিটের দিকে বনে আগুন লাগার খবর আসে। এরপর দুপুর ২টার দিকে ফায়ারফাইটারদের ওপর গুলির খবর আসে।

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au