ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার (১ জুলাই) রাতে এই হামলার পর দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইতোমধ্যেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
হামলার পর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
আইডিএফ জানিয়েছে, হামলার হুমকি প্রতিহত করতে এখনো কাজ চলছে।