সর্বশেষ

নিউ জার্সিতে স্কাইডাইভিং প্লেন রানওয়ের বাইরে ছিটকে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

  • 6:01 pm - July 03, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ক্রস কিস বিমানবন্দরে একটি স্কাইডাইভিং প্লেন রানওয়ে থেকে ছিটকে গিয়ে গাছের মধ্যে ধাক্কা খাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, পাইলট ইঞ্জিনে ত্রুটি অনুভব করার পর জরুরি অবতরণ করার চেষ্টা করেন। কিন্তু সফল না হয়ে বিমানটি রানওয়ে পার হয়ে গাছের মধ্যে গিয়ে পড়ে। এতে প্লেনের ভেতরে থাকা যাত্রী ও ক্রু আহত হন।

দুর্ঘটনার পর ১৪ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং অন্তত তিনজনকে হেলিকপ্টারে করে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। কারো অবস্থা আশঙ্কাজনক হলেও সবাই জীবিত রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্লেনটিতে জ্বালানি ছড়িয়ে পড়ায় দ্রুত উদ্ধার তৎপরতার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা হয় এবং আহতদের ডি-ফুয়েলিং ও ডিকনটামিনেশন করা হয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA), ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।

বিমানটি একটি স্কাইডাইভিং কোম্পানির জন্য ফ্লাইট পরিচালনা করছিল বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au