বাংলাদেশ

আগে জুলাই সনদ ও নতুন সংবিধান, পরে নির্বাচন: নাহিদ ইসলাম

  • 4:07 am - July 04, 2025
  • পঠিত হয়েছে:৫৬ বার

মেলবোর্ন, ০৪ জুলাই- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আগে জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান প্রণয়ন, পরে নির্বাচন। জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি। নতুন সংবিধান প্রণয়ন করতে জনগণকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে পঞ্চগড়ে জুলাই পদযাত্রা শেষে শহরের চৌরঙ্গী মোড়ের টুনিরহাট-পঞ্চগড় সড়কে পথসভায় এসব কথা বলেন তিনি। জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পথসভাটি অনুষ্ঠিত হয়।

ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এই পুশ ইন বন্ধ করেন। সাধারণ মানুষকে পুশ ইন না করে পারলে শেখ হাসিনাকে পুশ ইন করুন।’

শহরের চৌরঙ্গী মোড়ের টুনিরহাট-পঞ্চগড় সড়কে পথসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন
এর আগে বিকালে পঞ্চগড় স্টেডিয়াম থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এই পদযাত্রায় ব্যানার- ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষজনও।

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে আরও ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হান্নান মাসুদসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।

একই দিন দুপুরে নীলফামারীতে জুলাই পদযাত্রা শেষে দেবীগঞ্জ এবং বোদা উপজেলায় পথসভা করেন নাহিদ ইসলাম। এই পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘খুনি হাসিনা ফেরাউনের মতো অত্যাচারী ছিলেন। আমরা তার পতন ঘটিয়েছি, আগামীতে ফেরাউনের মতো কোনও শাসক যাতে রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে দেশের জনগণকে সজাগ থাকতে হবে।’

 

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au