সর্বশেষ

অস্ট্রেলিয়ায় শিশু সুরক্ষা নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা

  • 5:01 am - July 04, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

মেলবোর্নের একটি ডে-কেয়ার কেন্দ্রে কর্মরত জোশুয়া ব্রাউন (২৬) নামে এক কর্মীর বিরুদ্ধে আট শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর অস্ট্রেলিয়া সরকার শিশু সুরক্ষা নীতিতে দ্রুত ও বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে। ব্রাউনের বিরুদ্ধে ৭০টির বেশি অভিযোগ আনা হয়েছে, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ফেডারেল সরকার জানিয়েছে, চলতি মাসের ২২ জুলাই পার্লামেন্টে নতুন একটি বিল উত্থাপন করা হবে। প্রস্তাবিত এই আইনে নিরাপত্তা ও মানদণ্ডে ব্যর্থ ডে-কেয়ার সেন্টারগুলোকে সরকারি তহবিল বাতিলের ক্ষমতা থাকবে সরকারের হাতে। এছাড়া দক্ষিণ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া রাজ্যে আগামী সেপ্টেম্বর থেকে ডে-কেয়ার সেন্টারে ব্যক্তিগত মোবাইল ফোন, ট্যাবলেটসহ সব ধরনের ব্যক্তিগত ডিভাইস বহন নিষিদ্ধ করা হচ্ছে।

শুধু তাই নয়, কর্মীদের নিবন্ধন বাধ্যতামূলক করা, নজরদারি বাড়াতে সিসিটিভি বসানো, ২৪ ঘণ্টার মধ্যে শিশু নির্যাতনের ঘটনার রিপোর্ট করতে বাধ্যতামূলক আইন এবং একক কর্মীর পরিবর্তে একাধিক কর্মীর মাধ্যমে শিশুদের দেখভাল (ফোর-আই রুল) চালুর সিদ্ধান্তও হয়েছে।

ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী জেসিন্টা অ্যালান বলেছেন, এই ঘটনায় মানুষ আস্থা হারিয়েছে, তাই নিরাপত্তা ও স্বচ্ছতা ফেরাতে জরুরি ভিত্তিতে পর্যালোচনা শুরু হয়েছে এবং ১৫ আগস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানসিক ও চিকিৎসা সহায়তার জন্য সরকারিভাবে অর্থ সহায়তা দেওয়ার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ার ডে-কেয়ার সেক্টরে দীর্ঘদিন ধরে নজরদারি ও নিরাপত্তায় ফাঁকফোকর ছিল। সরকার ও রাজ্য পর্যায়ের নতুন এই উদ্যোগগুলো শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অভিভাবকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে বাখের আলী কীভাবে ‘কবির’ হলেন: মার্ক অ্যান্ড এইউএর তদন্তে নানা অভিযোগ

মেলবোর্ন, ২৩ জুলাই:  ঢাকা: বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au