বিশ্ব

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি, সাময়িক স্থগিতের পর বিমান চলাচল স্বাভাবিক

  • 3:04 pm - July 04, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার

মেলবোর্ন, ৪ জুলাই- কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ৬টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির জেরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পরে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট কানাডা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) এই হুমকির পর অটোয়ার ম্যাকডোনাল্ড-কার্টিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরছে।

তবে মন্ট্রিয়লের পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কানাডার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা নেভ কানাডা এক বিবৃতিতে জানায়, তাদের বেশ কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট স্থানগুলো থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এফএএ জানায়, বোমা হামলার হুমকি থেকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ট্রান্সপোর্ট কানাডা এক বিবৃতিতে বলেছে, তারা বিমানবন্দর কর্তৃপক্ষ, নেভ কানাডা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে করে কাজ করছে, যেন পরিস্থিতি বিবেচনা করে যাত্রী, কর্মী এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সংস্থাটি আরও জানায়, আজ সকালে ঘটে যাওয়া ঘটনার কারণে আগামী কয়েক ঘণ্টা ফ্লাইট বিলম্বিত হতে পারে। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, অটোয়া থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলো গড়ে ৬৫ মিনিট বিলম্বে ছাড়ছে। এদিকে অটোয়া পুলিশ সার্ভিস এক্সের এক পোস্টে জানিয়েছে, তারা অটোয়া বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে তদন্ত করছে।

তথ্যসূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au