বাংলাদেশ

বাংলাদেশে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

  • 3:40 pm - July 04, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ছবি ইলাস্ট্রেশন: টিবিএস

মেলবোর্ন, ০৪ জুলাই— দেশের আর্থিক খাত এক গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। ব্যাংক খাতের মতোই এখন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও (এনবিএফআই) খেলাপি ঋণ মারাত্মক আকার ধারণ করেছে।

পতিত আওয়ামী লীগ সরকারের সময় অবলোপন, পুনঃতফসিলের নামে বিভিন্নভাবে খেলাপি ঋণের প্রকৃত চিত্র চেপে রাখা হলেও এখন তা প্রকাশ পেতে শুরু করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৩৫ শতাংশ ছাড়িয়েছে। অর্থাৎ এই খাতের এক তৃতীয়াংশের বেশিই ঋণই এখান খেলাপি হয়ে পড়েছে।

চলতি বছরের (২০২৫) মার্চ শেষে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮৯ কোটি টাকা, যা খাতটির বিতরণকৃত মোট ঋণের ৩৫ দশমিক ৩২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৪৫০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৫ হাজার ৮৯ কোটি টাকা—যা মোট ঋণের ৩৩ দশমিক ২৫ শতাংশ।

অর্থাৎ, তিন মাসে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ১০০ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এনবিএফআই খাতে সাম্প্রতিক সময়ে ঋণের আউটস্ট্যান্ডিং [বকেয়া ঋণ] বাড়লেও তার চেয়েও বেশি হারে বাড়ছে খেলাপি ঋণ। অর্থাৎ, আগের বিতরণ করা ঋণের সঙ্গে নতুন বিতরণ করা ঋণও এখন খেলাপি তালিকায় চলে যাচ্ছে।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চ পর্যন্ত এনবিএফআই খাতে ঋণের আউটস্ট্যান্ডিং বেড়েছে ২ হাজার ৫৯৮ কোটি টাকা, যেখানে একই সময়ে খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ৩০০ কোটি টাকা। এর ফলে বছরওয়ারি হিসাবে খেলাপি ঋণের হার বেড়েছে ৩ দশমিক ৩২ শতাংশ পয়েন্ট।

শুধু তিন মাসেই, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে খাতটির মোট ঋণ বেড়েছে ১ হাজার ৫৩৭ কোটি টাকা, অথচ খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ১০০ কোটি টাকা।

এ বিষয়ে জানতে চাইলে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইনান্স কোম্পানির (আইআইডিএফসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারোয়ার ভূঁইয়া বলেন, ‘এনবিএফআই খাতে আগের যে সব ওভারডিউ ঋণ [বিলম্বিত ঋণ] ছিল, সেগুলোই ধীরে ধীরে ক্লাসিফায়েড বা খেলাপি ঋণের তালিকায় ঢুকছে। নতুনভাবে তেমন ঋণ দেওয়া হচ্ছে না, তাই নতুন ঋণ থেকে খেলাপির হার হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা কম।’

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের সেপ্টেম্বর প্রান্তিকের তথ্য অনুযায়ী, ৩৫টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি রয়েছে।

আর বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের সেপ্টেম্বর প্রান্তিকের ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্টে বলা হয়েছে, এনবিএফআই খাতের সম্পদের গুণগত মান ও লাভজনকতা আরও কমে গেছে।

এপ্রিল-জুন প্রান্তিকের তুলনায় জুলাই-সেপ্টেম্বরে তাদের মোট সম্পদ ১ দশমিক ২২ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৪৯৩ কোটি টাকা। পাশাপাশি, বার্ষিকায়িত রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) নেমে এসেছে ঋনাত্বক ৩ দশমিক শূন্য ২ শতাংশে, যা আগের প্রান্তিকে ছিল ঋণাত্বক ২ দশমিক ৪৪ শতাংশ।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক এনবিএফআই ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বিভিন্ন অনিয়মের কারণে অনেক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ফলে তারা নতুন করে ডিপোজিট [আমানত] সংগ্রহে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি পূর্ববর্তী সময়ে দীর্ঘ মেয়াদে রিশিডিউল [পুনঃনির্ধারিত] করা ঋণগুলো এখন খেলাপিতে পরিণত হচ্ছে।’

এনবিএফআই খাত বর্তমানে লিকুইডিটি [তারল্য] সংকটে ভুগছে বলে মন্তব্য করে গোলাম সারোয়ার ভূঁইয়া বলেন, ‘এখন নতুন করে আগের মতো ডিপোজিট পাওয়া যাচ্ছে না। এছাড়া অনেক আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক থেকে নেওয়া ঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় ব্যাংকগুলোও আমাদের আগের মতো তারল্য সহায়তা দিচ্ছে না। সবমিলিয়ে চলমান তারল্য সংকটের কোনো সমাধান এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না।’ সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au