বিনোদন

দুর্ঘটনায় প্রাণ গেল ক্যাটলিন জেনারের বন্ধু ও ম্যানেজার সোফিয়া হাচিন্সের

  • 6:10 pm - July 04, 2025
  • পঠিত হয়েছে:১৯৩ বার

যুক্তরাষ্ট্রের মালিবুতে ভয়াবহ ATV দুর্ঘটনায় নিহত হয়েছেন সোফিয়া হাচিন্স (২৯), যিনি ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট, উদ্যোক্তা এবং টেলিভিশন তারকা ক্যাটলিন জেনারের ঘনিষ্ঠ বন্ধু ও ম্যানেজার হিসেবে পরিচিত ছিলেন।

বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নাইন নিউজ। জানা যায়, পাহাড়ি এলাকায় ATV চালানোর সময় সোফিয়ার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ৩৫০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে সঙ্গে থাকা অন্য গাড়ির যাত্রীরা অক্ষত ছিলেন।

সোফিয়া হাচিন্স ২০১৫ সালে ক্যাটলিন জেনারের সঙ্গে পরিচিত হন এবং ২০১৭ সাল থেকে তার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি “I Am Cait” রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন এবং LUMASOL নামে একটি স্বাস্থ্য প্রযুক্তি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন তিনি।

এ ঘটনায় ক্যাটলিন জেনারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোফিয়ার অকাল মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভক্ত ও সহকর্মীরা। দুর্ঘটনার বিস্তারিত কারণ তদন্ত করছে স্থানীয় প্রশাসন।

এই মর্মান্তিক ঘটনায় বিনোদন জগত ও সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au