সর্বশেষ

এজবাস্টন টেস্টের তৃতীয়দিনটি শুধু ভারতের

  • 7:34 am - July 05, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার

মেলবোর্ন ৫ জুলাই

বড় লিড নিয়ে এজবাস্টন টেস্টের তৃতীয় দিন শেষ করলো ভারত। এ দিন সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের দুই ব্যাটার হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। তবে স্বাগতিকদের জন্য এই রান যথেষ্ট ছিলো না মোটেও। তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৪০৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। আর তাতেই ১৮০ রানের বড় লিড পায় সফরকারীরা। দিনের শেষ দিকে লিড আরও বাড়িয়ে নেয় ভারত, তৃতীয় দিন শেষে তাদের লিড দাঁড়ায় ২৪৪ রান।

এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ৫৮৭ রান করে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটারদের অবস্থা একেবারে নাজেহাল। ৮৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে দলকে টেনে তুলেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে মিলে যোগ করেন ৩০৩ রান। আর তাতেই রক্ষা ইংলিশদের।

ব্যাটিং করতে নেমে যেনো মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়লো ইংলিশদের ব্যাটিং অর্ডার। মোহাম্মদ সিরাজ-আকাশ দীপের সামনে যেনো কেউ-ই টিকতে পারছেন না। বড় বড় ব্যাটারদের নামের পাশে কোনো রান নেই, শূন্য রানেই ফিরেছেন ইংল্যান্ডের ৬ জন ব্যাটার।

দ্বিতীয় দিনের শেষ বেলায় ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। ৩ উইকেটে ৭৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন ব্রুক ও রুট। জো রুট দিনের শুরুতেই আউট হয়ে যান। ৮৪ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ আউট হওয়ার আগে রুট করেন ৪৬ বলে ২২ রান।

অধিনায়ক বেন স্টোকস গোল্ডেন ডাকের শিকার হন। প্রথম বলেই সিরাজের বলে রিশাভ পান্টের তালুবন্দি হন। সেই ৮৪ রানেই পঞ্চম উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ফলে ভীষণ চাপে পড়ে ইংলিশরা।

এই দুরবস্থা থেকে দলকে উদ্ধার করেন ব্রুক ও জেমি। ষষ্ঠ উইকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি। ভারতের বিপক্ষে এটি ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রানের জুটি ও ষষ্ঠ উইকেটে এটি ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি। তাদের জুটি মোকাবিলা করেছে ৩৬৮টি বল।

হ্যারি ব্রুককে শিকার করে এই বিশাল জুটি ভাঙেন আকাশ দীপ। বোল্ড আউট হন ব্রুক। তার ব্যাট থেকে আসে ১৫৮ রান। তিনি খেলেন ২৩৪ রান। তার ইনিংসটি সাজান ছিল ১৭টি চার ও একটি ছক্কায়।

ব্রুক আউট হওয়ার পর আবার দ্রুত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ক্রিস ওকস ১৭ বলে ৫ রান করে আকাশের বলে আউট হন। তারপরই সিরাজের বলে এলবিডব্লিউ হন ব্রাইডন কার্স। তিনি রানের খাতায় খুলতে পারেননি। জশ টাং ও শোয়েব বশিরকেও শূন্য রানেই বিদায় করেন সিরাজ।

সঙ্গীর অভাবে আর ডাবল সেঞ্চুরি ছোঁয়া হয়নি জেমির। তিনি ক্রিজে অপরাজিত থাকেন ১৮৪ রানে। ২০৭ বলে এই ইনিংস খেলেন জেমি। তার দুর্দান্ত ইনিংসটি সাজান ছিল ২১টি চার ও চারটি ছক্কায়।

ইংল্যান্ডকে অলআউট করতে ছয়টি উইকেট শিকার করেন সিরাজ। ৭০ রানের বিনিময়ে ৬ উইকেট নেন এই পেসার। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার। আকাশ দীপ নেন ৮৮ রানের বিনিময়ে চার উইকেট।

বড় লিড নিয়ে ব্যাট করতে নামা ভারত দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে পায় ৫১ রান। ২২ বলে ২৮ রান করা যশস্বী জাইসওয়ালকে আউট করেন টাং। ১ উইকেটে ৬৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে ভারত।

এই শাখার আরও খবর

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au