অস্ট্রেলিয়া

এক্সক্লুসিভ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্যারিফ অচলাবস্থা – সম্পর্ক নিয়ে চিন্তিত নন প্রধানমন্ত্রী অ্যালবানিজ

  • 10:10 am - July 05, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ অস্ট্রেলিয়া-মার্কিন জোটের শক্তি নিয়ে উদ্বেগকে তুচ্ছ করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি “চিন্তিত নন”।

মেলবোর্ন ৫ জুলাই – প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ অস্ট্রেলিয়া-মার্কিন সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগকে তুচ্ছ করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি “চিন্তিত নন”।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই তাদের পূর্ব নির্ধারিত জি-৭ বৈঠক বাতিল করে কোনো ফোনালাপ না করায় এই আলোচনা শুরু হয়, যেখানে তিনি অন্য বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

জাতীয় স্বার্থে বাণিজ্য ট্যারিফ, প্রতিরক্ষা ব্যয় এবং AUKUS চুক্তি নিয়ে আলোচনার জন্য বৈঠক পুনঃনির্ধারণের আহ্বান জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে।

শুক্রবার স্কাই নিউজের অস্ট্রেলিয়া’স ইকোনমিক আউটলুক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে অ্যালবানিজ বলেন, বছরের শেষের আগেই ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে।

তিনি বলেন, “অবশ্যই আমাদের বৈঠক হবে। বছরের বাকি সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিভিন্ন পর্যায়ের বৈঠক হবে।”

বৈঠক বাতিলের পর ট্রাম্পের ফোন না করা কি রূঢ় আচরণ—জিজ্ঞাসা করা হলে প্রধানমন্ত্রী বলেন, “আমি মোটেই চিন্তিত নই। এটা বোঝা যায়, তিনি ওয়াশিংটনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

ট্যারিফ ছাড়ের সম্ভাবনা ক্ষীণ
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রে রফতানিকৃত সকল পণ্যের ওপর ১০ শতাংশ ট্যারিফ থেকে অস্ট্রেলিয়ার ছাড় পাওয়ার সম্ভাবনা নেই বলেই স্বীকার করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমরা আমাদের যুক্তি তুলে ধরতে থাকব… তবে মনে রাখতে হবে, আগের ট্রাম্প প্রশাসনেও পরিবর্তন আনতে সময় লেগেছিল।”

অ্যালবানিজ সরকারের নীতি নিয়ে সমালোচনাকে প্রত্যাখ্যান করে বলেন, “আমরা গঠনমূলকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্য সুরক্ষাবাদে আগ্রহী।”

তিনি রসিকতা করে বলেন, “ট্রাম্প বলেছেন, ‘ট্যারিফ’ হচ্ছে ইংরেজি ভাষার সবচেয়ে সুন্দর শব্দ। এখন, আমার কাছে এই শব্দটা এক মিলিয়নের মধ্যেও থাকবে না!”

আশাবাদী প্রধানমন্ত্রী
বৈঠক বাতিল হলেও অ্যালবানিজ সম্পর্ক নিয়ে আশাবাদী থেকে বলেছেন, বছরের শেষের মধ্যে সরাসরি মুখোমুখি বৈঠক হবে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের সময় নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার উপযুক্ত সুযোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অস্ট্রেলিয়ার অবদানকে সঠিকভাবে তুলে ধরতে রাজনৈতিক বিশ্লেষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের উচিত অস্ট্রেলিয়ার কথা বলার সময় ইতিবাচক মনোভাব দেখানো—বিশেষত প্রতিরক্ষা ও নিরাপত্তায় আমাদের যে অবদান রয়েছে তা তুলে ধরা।”

জি-৭ সম্মেলনে অ্যালবানিজ মার্কিন অর্থ সচিব স্কট বেসান্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সাথেও এ বিষয় নিয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় বসলেও কোনো ট্যারিফ ছাড় মেলেনি।

AUKUS নিয়ে নতুন টানাপোড়েন
৩৬৮ বিলিয়ন ডলারের AUKUS সাবমেরিন চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসন ‘পিছিয়ে যেতে পারে’ এমন জল্পনাকেও উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, যদিও পেন্টাগন সম্প্রতি এ চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলেছে, “আমেরিকা ফার্স্ট” নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে AUKUS পর্যালোচনা করা হবে।

অ্যালবানিজ বলেন,

দেখুন, AUKUS অস্ট্রেলিয়ার জন্যও ভালো চুক্তি, যুক্তরাষ্ট্রের জন্যও। আমরা এখন যুক্তরাষ্ট্রের শিল্প ক্ষমতায় অবদান রাখছি। প্রেসিডেন্ট ট্রাম্প AUKUS নিয়ে কোনো নেতিবাচক কথা বলেননি, মার্কো রুবিওসহ অন্য কোনো নেতাও না।”

তবে, জুনের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের অবস্থান কিছুটা দ্ব্যর্থপূর্ণ হয়ে পড়ে অ্যালবানিজ ২৪ ঘণ্টা পরে সমর্থন জানিয়ে সংক্ষিপ্ত বিবৃতি দেন, যেখানে “সংলাপ ও উত্তেজনা কমানোর” আহ্বান ছিল। এই বিলম্বের কারণে দেশের অভ্যন্তরেও সমালোচনার মুখে পড়ে সরকার। একইভাবে যুক্তরাজ্যের লেবার সরকারও সমর্থন না দেওয়ায় সমালোচিত হয়।

রাডের কারণে সম্পর্ক শীতল নয়, দাবি অ্যালবানিজের
প্রাক্তন প্রধানমন্ত্রী ও ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত কেভিন রাডের ‘উগ্র’ মন্তব্যের কারণে ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়েছে—এমন দাবি নাকচ করেছেন অ্যালবানিজ।

রাড একসময় ট্রাম্পকে “পশ্চিমের বিশ্বাসঘাতক” ও “গ্রাম্য বোকা” বলেছিলেন, যা নিয়ে নানা জল্পনা চলছিল।

প্রধানমন্ত্রী বলেন, “কেভিন রাডের সংযোগ নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়। তার কঠোর পরিশ্রম, দক্ষতা—সবই অস্ট্রেলিয়ার জন্য ইতিবাচক।”

“যে আলোচনা আমি করেছি, সবই অত্যন্ত ইতিবাচক। এ পর্যন্ত কেউ কোনো নেতিবাচক মন্তব্য করেননি।”

স্কাই নিউজের  এক্সক্লুসিভ ফিচার অবলম্বনে OTN বাংলা

এই শাখার আরও খবর

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au