বিশ্ব

যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে হামলা করল ইসরায়েল

  • 12:19 pm - July 05, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
বৃহস্পতিবার দুপুরের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাবাতিয়েহে হামলা চালিয়েছে ইসরায়েল, ছবিঃ আনাদোলু এজেন্সি

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

শুক্রবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ প্রদেশের আইতা আল-শাব শহরে একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানায় গোলা নিক্ষেপ করে ধ্বংস করেছে তারা। খবর লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির।

গত বছর সেপ্টেম্বরে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যার লক্ষ্য ছিল হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস ও শীর্ষ নেতাদের হত্যা। এক মাসের অভিযানে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহসহ গোষ্ঠীর প্রথম সারির অনেক নেতাকে হত্যা করে আইডিএফ এবং দক্ষিণ লেবাননে ঘাঁটি স্থাপন করে।

নভেম্বরে লেবাননের সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল, যেখানে শর্ত ছিল— ইসরায়েলি সেনারা লেবানন থেকে সরে যাবে এবং নতুন কোনো হামলা করবে না। তবে চুক্তির ৮ মাস পার হলেও ইসরায়েলি সেনারা এখনও লেবানন ছাড়েনি।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননকে সতর্ক করে বলেছেন, চলতি বছরের নভেম্বরের মধ্যে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করলে ডিসেম্বর থেকে আইডিএফ আবার অভিযান শুরু করবে। তবে হিজবুল্লাহ স্পষ্ট জানিয়েছে, তারা অস্ত্র সমর্পণ করবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au