বিশ্ব

ভিক্টোরিয়ায় শিশু নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে পুরুষ স্টাফদের ডায়াপার বদলানোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত

  • 12:27 pm - July 05, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
পুলিশ অভিযোগ করেছে যে জশুয়া ব্রাউন ছোট বাচ্চাদের যৌন নির্যাতন করেছেন। ছবি: Supplied

মেলবোর্ন ৫ জুলাই – ভিক্টোরিয়ার একাধিক চাইল্ডকেয়ার সেন্টারে শিশু নির্যাতনের দুঃখজনক অভিযোগের পর, Inspire Early Learning সিদ্ধান্ত নিয়েছে, তাদের পুরুষ কর্মীরা আর কোনো শিশুর ডায়াপার বদলানো বা টয়লেটিং কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না।

৭নিউজের তথ্যমতে, প্রতিষ্ঠানটি রাজ্যে ১৬টি চাইল্ডকেয়ার সেন্টার পরিচালনা করছে। শুক্রবার একটি চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা অভিভাবকদের জানানো হয়।

Inspire Early Learning–এর চিফ কারিকুলাম অ্যান্ড কোয়ালিটি অফিসার ইলেইনা অ্যান্ডারসন অভিভাবকদের বলেন, পরিবারের অনুভূতির প্রতি সম্মান দেখাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পুরুষ স্টাফরা অন্যান্য কাজ যেমন ক্লাসরুম প্রস্তুতি ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, “আপনার সন্তানদের কল্যাণ ও নিরাপত্তা আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা আমাদের নীতিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করছি—যা নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং শ্রদ্ধাশীল পরিবেশ বজায় রাখার অঙ্গীকার নিয়ে প্রণীত।”

জানা গেছে, শিক্ষকদের বলা হয়েছে শিশুদের সঙ্গে অপ্রয়োজনীয় শারীরিক সংস্পর্শ থেকে বিরত থাকতে, কোনো প্রয়োজনে হাত ধরা বা আলতোভাবে জড়িয়ে ধরার আগে অনুমতি নিতে হবে।

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন মেলবোর্নের পয়েন্ট কুকের একটি চাইল্ডকেয়ার সেন্টারে শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগে জশুয়া ব্রাউন নামে এক কর্মীর বিরুদ্ধে ৭০টির বেশি অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত কর্মী মাত্র পাঁচ মাস বয়সী শিশুদেরও নির্যাতন করেছে।

১,২০০ শিশুর পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন তাদের সন্তানদের যৌনরোগ পরীক্ষার ব্যবস্থা করেন। পুলিশ জানিয়েছে, মেলবোর্নের ২০টি চাইল্ডকেয়ার সেন্টারে অভিযুক্তের কর্মপরিচয় তদন্ত করা হচ্ছে। পরিবারের সুরক্ষার জন্য তার নামের ওপর থেকে আদালতের গোপনীয়তার নির্দেশনা সরানো হয়েছে।

তবে Inspire Early Learning–এর কোনো সেন্টারে এই অভিযুক্ত কর্মীর কাজ করার প্রমাণ মেলেনি। এই ঘটনায় পুরো দেশজুড়ে নীতি নির্ধারক ও শিশু সুরক্ষা কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শিশু নির্যাতন বাঁচ survivors-দের সংগঠন Collective of Survivors-এর প্রতিষ্ঠাতা সদস্য ও শিশু সুরক্ষা কর্মী লুইস এডমন্ডস বলেন, “এটা তৃতীয়বার, যখন এত বড় পরিসরে শিশুরা কথিত যৌন নিপীড়নের মুখোমুখি হলো।”

তিনি বলেন, “আমাদের প্রথমেই আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদের অনেকেই কথা বলতে পারে না।”

“দুই বছরের আগে শিশুদের কথা বলার ক্ষমতা খুব সীমিত। এই বয়সের শিশুরা নিজেরা কোনো অভিযোগ তুলতে পারে না।”

“দুঃখজনক বাস্তবতা হলো, প্রচুর প্রমাণ ও পরিসংখ্যানে দেখা যায়, ৯৭ শতাংশ শিশু যৌন নিপীড়ক পুরুষ।”

এ বিষয়ে আইনপ্রণেতারা অঙ্গীকার করেছেন, ২০১৫ সালের Royal Commission into Institutionalised Responses to Child Sexual Abuse-এ সুপারিশ করা শিশু সুরক্ষা যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী করতে নতুন আইন প্রণয়ন করা হবে।

ফেডারেল শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার জানিয়েছেন, তিনি এমন আইন আনবেন যাতে তদন্ত কর্মকর্তারা পুলিশ ছাড়াই হঠাৎ চাইল্ডকেয়ার সেন্টারে তল্লাশি চালাতে পারেন।

তিনি আরও বলেছেন, ফেডারেল সরকার যে বাৎসরিক ১৬ বিলিয়ন ডলার অনুদান দিয়ে থাকে, কোনো প্রতিষ্ঠান মানদণ্ড পূরণ না করলে সেই অর্থ বন্ধ করা হবে।

রাজ্য ও ফেডারেল মন্ত্রীরা চাইল্ডকেয়ার সেন্টারে সিসিটিভি মনিটরিং ও তথ্য বিনিময়ের নতুন উপায় নিয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন।

এই শাখার আরও খবর

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au