অস্ট্রেলিয়া

ব্রেকিং নিউজ: ভিক্টোরিয়ার বোলিন্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

  • 2:32 pm - July 06, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার
বোলিন্ডার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ছবি: 7 News

মেলবোর্ন ৬ জুলাই-মেলবোর্নের উত্তরে প্রায় ৫৫ কিলোমিটার দূরে বোলিন্ডায় দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন এবং একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

রবিবার সকাল ৭টা ২০ মিনিটে বোলিন্ডা-ডারাভেইট রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, “একটি গাড়ির তিনজন যাত্রী, যাদের এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি, ঘটনাস্থলেই মারা যান।”

“ওই গাড়ির চতুর্থ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।”

দ্বিতীয় গাড়ির চালক, যিনি একাই ছিলেন, তাকে কম গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, “সংঘর্ষের সঠিক কারণ এখনো স্পষ্ট নয় এবং তদন্ত চলছে।”

যারা এই ঘটনার সাক্ষী ছিলেন, ড্যাশক্যাম ফুটেজ আছে বা কোনো তথ্য জানেন, তাদের দ্রুত ক্রাইম স্টপার্সের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: সেভেন নিউজ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au