বিশ্ব

ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল

  • 10:33 am - July 07, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
ছবি: রয়টার্স

মেলবোর্ন ৭ জুলাই- ইসরায়েল ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৭ জুলাই ভোরে হোদেইদা, রাস ইসা ও সাইফ বন্দরে এবং রাস কানতিব বিদ্যুৎকেন্দ্রে এই হামলা চালানো হয়। হামলার আগে ওই এলাকাগুলোর বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হুথি নিয়ন্ত্রিত স্থাপনাগুলোর মধ্যে একটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জাহাজও রয়েছে, যা দুই বছর আগে হুথি যোদ্ধারা ছিনতাই করেছিল।

হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনি গণমাধ্যম জানিয়েছে, হামলায় হোদেইদা বন্দর আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এই হামলা ইসরায়েল ও হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান উত্তেজনার সর্বশেষ উদাহরণ। এর আগে, হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার জবাবে ইসরায়েল ইয়েমেনে একাধিক হামলা চালিয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, হুথি বিদ্রোহীরা যদি তাদের হামলা অব্যাহত রাখে, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: বিবিসি, রয়টার্স

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au